for Add

ভারতীয় দল থেকে ছিটকে গেলেন ছেত্রি

ইনজুরির কারণে বাহরাইন ও বেলারুশের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ফুটবল ম্যাচে ভারতীয় দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ অধিনায়ক সুনিল ছেত্রি।

৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়েই আগামী ২৩ ও ২৬ মার্চে মানামাতে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচ দুটির জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন কোচ ইগর স্টিমাক।

সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওয়েবসাইটে এ সম্পর্কে ছেত্রি বলেছেন, ‘বাহরাইন ও বেলারুশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য আমি সত্যিকার অর্থেই উন্মুখ ছিলাম। খেলতে না পারাটা খুবই হতাশার। এবারের মৌসুমটা বেশ লম্বা ও কঠিন ছিল। ছোট ছোট কিছু ইনজুরি থেকে আমাকে পরিপূর্ণ ভাবে সুস্থ হয়ে উঠতে হবে। মে মাসে প্রস্তুতিমূলক ক্যাম্পের আগে সুস্থ হয়ে ফিরে আসাটাই এখন আমার সামনে মূল চ্যালেঞ্জ।’

প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিমূলক ক্যাম্পের জন্য ঘোষিত ৩৮ সদস্যের দলে আটজন নতুন মুখ রয়েছে। ইনজুরির ধরন বা মাত্রা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেননি ছেত্রি। তবে তিনি বলেছেন, ‘এই দলটির সম্ভাবনা বেশ উজ্জ্বল। লিগ মৌসুমে বেশ কিছু ভাল পারফরম্যান্সের কারণে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসও বেড়েছে। আমি নিশ্চিত ভারত বেশ ভাল দুটি ম্যাচ উপহার দিবে। পুরো দলের জন্য আমার শুভকামনা থাকলো।’

প্রথমবারের মতো কোচ স্টিমাকের বিবেচনায় জাতীয় দলে ডাক পেয়েছেন গোলরক্ষক প্রভামুকান গিল ও মোহাম্মদ নাওয়াজ, ডিফেন্ডার দীপক টানগ্রি ও রোশান সিং, মিডফিল্ডার বিক্রম প্রতাপ সিং, ভিপি সুহার, অনিকেত যাদব ও জেরি মাউইমিংথানগা। এআইএফএফ জানিয়েছে প্রস্তুতিমূলক ক্যাম্পের জন্য ডাক পাওয়া মিডফিল্ডার আশিক কুরুনিয়ান পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। আগামী ১০ মার্চ পুনেতে অনুশীলন ক্যাম্পের জন্য খেলোয়াড়দের হেড কোচের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

ভারতীয় সুপার লিগে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা ক্লাবের দায়িত্ব শেষে খেলোয়াড়দের জাতীয় দলের সাথে যুক্ত হবার অনুমতি দেয়া হয়েছে। আগামী ২১ মার্চ দল বাহরাইনের উদ্দেশ্যে ভারত ত্যাগ করবে। ২৩ মার্চ বাহরাইন ও ২৬ মার্চ বেলারুশের সাথে ব্লু টাইগার্সদের খেলার কথা রয়েছে। দুটি ম্যাচই স্থানীয় সময় রাত সাড়ে ৯ টায় শুরু হবে।

যদিও বেলারুশের বিপক্ষে ম্যাচটি নিয়ে এখনো শঙ্কা রয়েছে। ইউক্রেন হামলায় রাশিয়াকে সহযোগিতা করার কারণে পূর্ব ইউরোপীয়ান দেশ বেলারুশের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে নিষিদ্ধ করলেও এখনো বেলারুশের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি ফিফা। গত সপ্তাহে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা বেলারুশকে সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষিদ্ধ করেছিল। কিন্তু এর ফলে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে তার কোন প্রভাব পড়বে না।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add