for Add

লিগ কাপের শিরোপা জিতল লিভারপুল

চেলসিকে পেনাল্টি শুটআউটে ১১-১০ গোলে পরাজিত করে লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। লন্ডনের ওয়েম্বলিতে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র থাকার পর ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারের প্রয়োজন হয়। সেখানেই একে একে ১০টি করে শট নিয়ে উভয় দলই সফল হবার পর ১১তম শটে এসে লিভারপুলের গোলরক্ষক কাওমিহিন কেলেহার গোল করতে সক্ষম হলেও চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা নিজের শটটি মিস করেন। কেপার শটটি বারের উপর দিয়ে বাইরে চলে যায়।

২০১২ সালের লিগ কাপের পর এই প্রথম ঘরোয়া কোন নকআউট ম্যাচের শিরোপার জয় করলো জার্গেন ক্লপের দল। এর আগে পেনাল্টি রক্ষার জন্য বিশেষজ্ঞ হিসেবে পরিচিত কেপাকে অতিরিক্ত সময়ের পর এডুয়ার্ড মেন্ডির স্থানে নামানো হয়েছিল। কিন্তু লিভারপুলের একটি শটও আটকাতে পারেননি এই স্প্যানিয়ার্ড। ১২০ মিনিট পর্যন্ত কোন গোল হয়নি। পুরো ম্যাচে উভয় দলই বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে।

দ্বিতীয়ার্ধে জোয়েল মাটিপের গোল বিতর্কিতভাবে অফসাইডের কারণে বাতিল করা হলে হতাশ হতে হয় লিভারপুলকে। চেলসির তিনটি গোলও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে এনিয়ে রেডসরা রেকর্ড নয়বার লিগ কাপের শিরোপা ঘরে তুললো। দুইবার ব্যর্থ হবার পর প্রথম জার্মান ম্যানেজার হিসেবে শেষ পর্যন্ত ওয়েম্বলিতে শিরোপা জয়েল স্বাদ পেলেন ক্লপ। প্রিমিয়ার লিগেও ম্যানচেস্টার সিটির থেকে ছয় পয়েন্ট দুরে থাকা লিভারপুল শিরোপা দৌড়ে নিজেদের ভালভাবেই টিকিয়ে রেখেছে। আর এসবই লিভারপুলকে কোয়াড্রাপল শিরোপা জয়ের স্বপ্নে বিভোর করে তুলেছে। ইন্টার মিলানকে শেষ ১৬’র প্রথম লেগে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথেও এগিয়ে রয়েছে লিভারপুল। বুধবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে তাদের প্রতিপক্ষ নরউইচ।

ম্যাচের শুরুতেই উভয় দল ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে। চেলসি ও লিভারপুলের অধিনায়ক সিজার আজপিলিকুয়েটা ও জর্ডান হেন্ডারসন ইউক্রেনের সমর্থনে হলুদ ও নীল ফুল নিয়ে মাঠে প্রবেশ করেছিলেন।

চেলসির জন্য মাঠ ও মাঠের বাইরে পুরো সপ্তাহটা বেশ অস্বস্তির ছিল। ইউক্রেন ইস্যুতে ক্লাবের রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ শনিবার দাতব্য ফাউন্ডেশনের কাছে মালিকানা হস্তান্তর করেছেন। যদিও তিনি এখনো চেলসির মালিক রয়েছেন। এখন চেলসির সামনে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখা ও লিগে শেষ চারে থেকে মৌসুম শেষ করাই মূল লক্ষ্য।

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে ম্যাচে গতি বেড়েছে। ক্রিস্টিয়ান পুলিসিচ ম্যাচের শুরুতেই কেলেহারের হাতে সরাসরি বল জমা দেন। নেবি কেইটার ২০ গজ দুরের শট মেন্ডি সহজেই রুখে দেন। সাদিও মানের শট একহাতে কর্ণারের মাধ্যমে রক্ষা করেন মেন্ডি।

বিরতির ঠিক আগে পুলিসিচের কাছ থেকে বল পেয়ে হাভার্টজ ম্যাসন মাউন্টের কাছে বাড়িয়ে দেন। কিন্তু আট গজ দুর থেকে মাউন্টের ভলি পোস্টের ঠিকানা খুঁজে পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে মাউন্ট ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি হাতছাড়া করেন। ৬৭ মিনিটে মাটিপের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু ভার্জিল ফন ডাইকের অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়। এরপর হাভার্টজের হেডের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

৭৪ মিনিটে বদলী বেঞ্চ থেকে মাঠে নামেন রোমেলু লুকাকু। অতিরিক্ত সময়ে তার গোলে আবারো জয়ের আনন্দ খুঁজে পায় চেলসি। কিন্তু তার দুর্দান্ত ফিনিশিংয়ের গোলটিও শেষ পর্যন্ত অফসাইডের খরায় সফলতার মুখ দেখেনি। শেষভাগে হাভার্টজের আরো একটি গোল আবারো অফসাইডের পতাকার কারণে বাতিল হয়ে গেলে হতাশ হতে হয় চেলসিকে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add