for Add

আমাদের জিততে হবে

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে নিয়ামক হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে জয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় এবং প্রত্যেক দলের জন্য ১০ পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি।

ভারতে ২০২৩ বিশ্বকাপ নিশ্চিত করার জন্য সুপার লিগের পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলতি সিরিজে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে যথাক্রমে চার উইকেট এবং ৮৮ রানে হারিয়েছে আফগানিস্তানকে।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সুপার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে ইতোমধ্যে বিশ্বকাপে খেলার পথে অনেকখানি এগিয়ে গেছে। তবে যেহেতু সামনে বাংলাদেশের কঠিন সিরিজ আসছে, তাই তাদের জন্য ১০ পয়েন্ট গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও ১০ পয়েন্ট পেতে মরিয়া টাইগাররা।

এরপর দক্ষিণ আফ্রিকা যাবে টাইগাররা। সেখান থেকে ফিরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। ২০১৪ সাল থেকে বাংলাদেশ ঘরের মাঠে ১৩টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে মাত্র একটিতে হেরেছে এবং সেই একটি হার ইংল্যান্ডের কাছে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে জয় বিশ্বের যেকোন দলের জন্যই কঠিন।

সব বিষয় বিবেচনা করে মিরাজ আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচটিকে হালকাভাবে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন মিরাজ।

মিরাজ বলেন, ‘আমরা সিরিজ জিতলেও ১০ পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে। এটা খুব ভালো যে আমরা সিরিজ জিতেছি। আমাদের পরবর্তী টার্গেট তৃতীয় ম্যাচ জিতে ১০ পয়েন্ট নেয়া। সামনে আরো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু আমি মনে করি, আমরা যদি এই ১০ পয়েন্ট নিতে পারি তবে সামনের চ্যালেঞ্জগুলো আমাদের জন্য সহজ হবে।’

আফগানিস্তান সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে টাইগাররা। ঘরের মাঠে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করতে পারেনি। প্রথম দুই ম্যাচে জয়ের পর শেষ ওয়ানডেতে লংকার কাছে হারে বাংলাদেশ।

মিরাজ বলেন শ্রীলংকার বিপক্ষে কি হয়েছে- তা নিয়ে ভাবতে রাজি নয় দল। আফগানিস্তানের বিপক্ষে ব্যবধানটা ৩-০ করতে মনোনিবেশ করতে চান তিনি।

তিনি বলেন, ‘আমরা কোন নেতিবাচক চিন্তা-ভাবনা করছি না, সবসময় ইতিবাচক থাকতে চাই। আজ আফগানিস্তাানের বিপক্ষে আমাদের একটি ম্যাচ আছে এবং আমরা এটি জিততে চাই।’

এমন লক্ষ্যকে বাস্তবে রুপ দিতে জুনিয়র-সিনিয়রদের একত্রে সাথে পারফর্ম করার এখনই উপযুক্ত সময়। কারণ তার(মিরাজ), আফিফ, মুস্তাফিজ এবং লিটনের মতো জুনিয়ররা ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ/ছয় বছর কাটিয়েছে।

প্রথম ম্যাচে ৪৫ রানেই ৬ উইকেট পতনের পর সপ্তম উইকেটে রেকর্ড ১৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে হারের মুখ থেকে বাঁচিয়ে জয় এনে দেন মিরাজ এবং আফিফ। তিনি জানান, এমন পারফরমেন্স শুধুমাত্র একবারই নয়. ভবিষ্যতে আরও করতে চান।

তিনি বলেন, ‘আসলে প্রতিযোগিতা সব সময়। জাতীয় দলে পারফর্ম করতে হবে। অভিজ্ঞতার দিক থেকে তরুণ খেলোয়াড়রা এখন আর তরুণ নয়। তাই জুনিয়র-সিনিয়র বলে কোন অজুহাত থাকা উচিত নয়। আমরা পারফর্ম করতে না পারলে আমাদের জায়গায় অন্য কেউ আসবে। আমি যত তাড়াতাড়ি মানিয়ে নিবো এবং আন্তর্জাতিক ক্রিকেটের সাথে খাপ খাইয়ে নিবো, তত তাড়াতাড়ি আমি সফল হব এবং আমার ক্যারিয়ার আরও বড় হবে।’

মিরাজ আরও বলেন, ‘আমাদের সিনিয়ররা আমাদের সাপোর্ট করেন। আমাদের সাথে নিয়মিত কথা বলেন। তারা চান, আমরা পারফর্ম করি। আমরা যদি পারফরমেন্স করতে পারি তবে তাদের কাজ সহজ হয়ে যায় এবং দল একটি ভাল ফলাফল পায়, যা প্রথম ম্যাচে হয়েছিলো। আমি, লিটন, মুস্তাফিজ এখন প্রায় ৫-৬ বছর খেলছি, কিছুটা অভিজ্ঞতা হয়েছে। আমরা চেষ্টা করবো আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেলার।’

Tags:

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add