for Add

পয়েন্টের সেঞ্চুরিতে টেবিলের শীর্ষে বাংলাদেশ

বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট পূর্ণ হলো বাংলাদেশের। ১০০ পয়েন্ট নিয়ে সুপার লিগ টেবিলের শীর্ষে উঠলো টাইগাররা।  

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৮ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে সিরিজ নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগে ১০ পয়েন্ট পায় বাংলাদেশ। 

এই ১০ পয়েন্টের সুবাদে বিশ্বকাপ সুপার লিগে এখন টাইগারদের সংগ্রহ ১০০। তাই এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো বাংলাদেশ। 

সুপার লিগে ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও ৪ হারে ১০০ পয়েন্ট বাংলাদেশের। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নেমে যেতে হলো ইংল্যান্ডকে। আর ৮ খেলায় ৬ জয় ও ২ হারে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আফগানিস্তান।

১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ভারত। চতুর্থ থেকে ষষ্ঠস্থানে আছে যথাক্রমে আয়ারল্যান্ড (৬৮), শ্রীলংকা (৬২) ও অস্ট্রেলিয়া (৬০)। অষ্টম থেকে ১৩তম স্থান পর্যন্ত আছে- ওয়েস্ট ইন্ডিজ (৫০), পাকিস্তান (৪০), দক্ষিণ আফ্রিকা (৩৯), জিম্বাবুয়ে (৩৫), নিউজিল্যান্ড (৩০) ও নেদারল্যান্ডস (২৫)।

ওয়ানডে ক্রিকেটে প্রতিন্দ্বন্দিতা বাড়াতে ও সবগুলো দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে বিশ্বকাপ সুপার লিগ চালু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

নিয়মনুযায়ী ২০২৩ সালে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে ১০ দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে ভারত। সুপার লিগ থেকে বাকী সাত দল বেছে নেয়া হবে। 

সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম ৭ দল সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে। সেই ৭ দলের মধ্যে ভারত থাকলে পয়েন্ট টেবিলের আট নম্বর দল বিশ্বকাপের টিকিট পাবে। 

এছাড়া বাছাইপর্ব থেকে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে দুই দল। 

Tags:

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add