for Add

লিভারপুলের গোল উৎসব

প্রিমিয়ার লিগে লিডসকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। এর মাধ্যমে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে পার্থক্যটা ৩ পয়েন্টে কমিয়ে এনেছে জার্গেন ক্লপের দল।

এদিকে দিনের আরেক ম্যাচে রেলিগেশনে থাকা বার্ণলির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে টটেনহ্যাম। এই পরাজয়ে স্পার্স বস এন্টোনিও কন্টের ভবিষ্যত নিয়ে শঙ্কা আরো বাড়লো।

লিভারপুল বস ক্লপ বিশ্বাস করেন মৌসুমের বাকি ম্যাচগুলো জয়ের মাধ্যমে সিটির সাথে শিরোপা লড়াইয়ে তার দলও দারুণভাবে এগিয়ে যাবে। লিভারপুলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই বিশ্বাস একেবারে উড়িয়ে দেয়া যায়না। এ্যানফিল্ডে বুধবার সবদিক থেকেই লিডসের উপর পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে রেডরা।

৩০ মিনিটে জোয়েল মাটিপের গোলের আগে ও পরে দুটি স্পট কিক থেকে মোহাম্মদ সালাহ দুই গোল করেন। বিরতির পর সাদিও মানের দুই গোলের সাথে ইনজুরি টাইমে ভার্জিল ফন ডাইকের গোলে লিভারপুলের বড় জয় নিশ্চিত হয়।

এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় গত ৯টি ম্যাচের সবকটিতেই জয়ী হলো লিভারপুল। বিশেষ করে এই মুহূর্তে সিটির সাথে ব্যবধান কমাতে হলে এই ধরনের উজ্জীবিত জয় খুব জরুরী। অথচ মাত্র কয়েক সপ্তাহ আগে লিভারপুলের থেকে ১২ পয়েন্ট এগিয়ে ছিল সিটিজেনরা। কিন্তু কয়েকটি ম্যাচে সিটির হোঁচট খাওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে লিভারপুল হোম ও এ্যাওয়ে ম্যাচগুলোতে একের পর এক সাফল্য তুলে নিয়েছে। মৌসুম শেষ হতে উভয় দলের সামনে আর মাত্র ১২টি ম্যাচ বাকি আছে। গত পাঁচ মৌসুমে সিটি চতুর্থ শিরোপা ও লিভারপুল শেষ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে টার্ফ মুরে বৃষ্টিবিঘ্নিত দিনে টটেনহ্যামের হতাশাজনক পারফরমেন্স সমর্থকরা মোটেই ভালভাবে নেয়নি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাত্র একদিন আগে ৩-২ গোলের দুর্দান্ত এক জয়ে স্পার্সরা যতটা এগিয়ে গিয়েছিল তলানির দল বার্নলির বিপক্ষে পরাজিত হয়ে তার থেকে কয়েকগুণ পিছিয়ে গেছে। ৭১ মিনিটে জোস ব্রাউনহিলের ফ্রি-কিক থেকে বেন মির হেড রুখতে পারেননি হুগো লোরিস। এই পরাজয় সত্বেও টটেনহ্যাম টেবিলের অষ্টম স্থানেই রয়েছে। শীর্ষ চারের অবস্থান থেকে তারা সাত পয়েন্ট পিছিয়ে গেছে। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নও ধীরে ধীরে ফিকে হয়ে আসছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add