for Add

রেফারিকে অপমান করায় নিষিদ্ধ মরিনহো

রেফারির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রোমার কোচ হোসে মরিনহো। সিরিএ লিগে ভেরোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে পিছিয়ে পড়া রোমা। ম্যাচের শেষ মিনিটে রেফারির সঙ্গে খারাপ ব্যবহারের জন্য তাকে লাল কার্ড প্রদর্শন করেন রেফারি।

এ সময় তিনি কর্তব্যরত রেফারি লুকা পাইরেত্তোকে উদ্দেশ্য করে চিৎকার করে অশোভন অঙ্গভঙ্গি করতে থাকেন। যে কারণে লাল কার্ড দেখতে হয়।

ইতালীয় গণমাধ্যম জানায়, শনিবার অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময় কম দেয়ায় অসন্তুস্ট ছিলেন এই পুর্তগীজ কোচ। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে ড্র করে তার শিষ্যরা। ম্যাচের ওই ফলাফলে চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগের আসনে থাকা জুভেন্টাসের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে পড়েছে রোমা।

ইতালীয় গণমাধ্যমের ভাষ্যমতে অঙ্গভঙ্গির মাধ্যমে রেফারির স্বাধীন সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন মরিনহো। পাইরোত্তোর ভাই জুভেন্টাসের নির্বাহী হিসেবে কাজ করছেন এবং তার পিতা ২০০৬ সালের ক্যালসিওপোলি রেফারিং কেলেঙ্কারিতে জড়িত ছিলেন।

খেলা শেষে ব্যবহৃত বলটি নিয়ে লাথি মেরে অন্যত্র পাঠিয়ে দেন মরিনহো। এ সময় তিনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন বর্জন করেন। পরে ইনস্টিগ্রামে লিখেছেন, ‘বাড়িতে গিয়ে সুন্দর একটি ডিনার করুন।’

ক্রীড়া বিচারক(স্পোর্টস জাজ) বলেছেন, মরিনহো চতুর্থ কর্মকর্তার দিকে ঘুরে রেফারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি আরো বলেন, ড্রেসিং রুমের দিকে যাওয়ার সময় টানেলেও তার এমন আচরণ অব্যাহত ছিল। মরিনহোকে ২০ হাজার ইউরো জরিমানাও করেছেন বিচারক।

রেফারির সঙ্গে উত্তেজনাপূর্ণ আচরণের অভিযোগে রোমার জেনারেল ম্যানেজার টিয়াগো পিন্টোকেও ৮ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পরে ক্ষমা প্রার্থনা করায় তার সাজার মেয়াদ কমানো হয়েছে।

এর আগে ২০১০ সালে ইন্টার মিলানের দায়িত্ব পালন করার সময় সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচে রেফারিকে উদ্দেশ্য করে হাতকড়া পরানোর মতো অঙ্গভঙ্গি করেছিলেন মরিনহো। ওই ঘটনায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add