for Add

চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ

ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স ছাড়া বাংলাদেশ দলের সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন।

এরপরই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য তৈরি জৈব-সুরক্ষা বলয়ে চলে গেছে টাইগাররা।

কোভিড পরীক্ষার ফল পাবার পর বাংলাদেশ দল চট্টগ্রাম পৌঁছেছে। যেখানে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

কোভিড পরীক্ষায় নেগেটিভ এলেই দলে যোগ দিবেন সিডন্স- এমনটা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী।

চৌধুরী রোববার বলেন, ‘সিডন্স ঢাকায় পৌঁছানোর দুই দিন পর কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন। শনিবার ছিল তার পজিটিভ হবার অষ্টম দিন। কিন্তু সর্বশেষ পরীক্ষায় তার ফল এখনও নেগেটিভ হয়নি। তবে তার কোন উপসর্গ নেই। কয়েকদিন পর তাকে আবার পরীক্ষা করা হবে। যদি তিনি নেগেটিভ হয়ে ফিরে আসেন তবে চট্টগ্রামে দলের সাথে যোগ দিবেন সিডন্স।’

সূচি অনুযায়ী আজ সোমবার চট্টগ্রামে অনুশীলন আছে টাইগারদের। শনিবার চট্টগ্রামে পৌঁছানো আফগানিস্তান ইতোমধ্যেই তাদের অনুশীলন শুরু করেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার পর দলে যোগ দেয়া রশিদ খান, মোহাম্মদ নবি ও রহমানুল্লাহ গুরবাজরা দলের সাথে অনুশীলন শুরু করেছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তিনটি ওয়ানডে হবে আগামী ২৩, ২৫ এবং ২৮ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ শুরু সকাল ১১টায়।

এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলার জন্য ঢাকায় ফিরবে বাংলাদেশ ও আফগানিস্তান।

মিরপুর শের-ই বাংলাদেশ স্টেডিয়ামে টি-টোয়েন্টি দু’টি হবে ৩ ও ৫ মার্চ। ম্যাচগুলো শুরু হবে বিকেল ৩টায়।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add