for Add

ফাইনালের আগেই ধাক্কা খেল বরিশাল

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের আগে অধিনায়ক সাকিব আল হাসানের পেটের পীড়া বড় ধাক্কা ফরচুন বরিশাল শিবিরে। পেটে সমস্যার কারণে আজ অনুশীলন করতে পারেননি তিনি।

আগামীকাল শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল। তবে ফরচুন বরিশালের একজন কর্মকর্তা জানান আজ অনুশীলন করতে না পারলেও চিকিৎসকদের মতে তার সমস্যা খুব বেশি গুরুতর নয়। তাই ফাইনালে দলের নেতৃত্বে থাকবেন সাকিবই।

বিপিএল ট্রফি নিয়ে অধিনায়কদের ফটো সেশনও মিস করেন এই অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সাথে ট্রফি নিয়ে ছবি সেশনে ছিলেন নুরুল হাসান সোহান।

সোহান বলেন, ‘গতকাল অনুশীলন করেছেন তিনি (সাকিব) এবং আজ হোটেলে জিম করেছেন। কিন্তু তারপরই পেটের সমস্যায় পড়েন।
তিনি আরও বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে আমি এখানে ট্রফি নিয়ে ফটো সেশনে এসেছি।’

চলমান বিপিএলে ক্যারিয়ার সেরা ফর্মে আছেন সাকিব। টানা পাঁচ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে অনন্য রেকর্ডের মালিক হন তিনি।
প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লাকে ১০ রানে হারিয়ে প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করে বরিশাল। সেই ম্যাচে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব।

সম্প্রতি আইপিএল নিলামে অবিক্রিত থেকে যান সাকিব। নিলামে কেউই তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। জাতীয় দলের ম্যাচ থাকায় এবং আইপিএলের ম্যাচে অংশ নেয়ার বিষয়ে সংশয় থাকায় কোন দলই তাকে নিতে আগ্রহী দেখায়নি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add