for Add

স্থগিত হয়ে যাওয়া ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ আয়োজনের নির্দেশ

সেপ্টেম্বরে সাও পাওলোতে স্থগিত হয়ে যাওয়া ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছে ফিফা। আর্জেন্টাইন কয়েকজন খেলোয়াড়ের কোভিড-১৯ বিধিনিষেধ ভঙ্গের কারণে ম্যাচটি মাঝপথেই স্থগিত করা হয়েছিল।

গত ৫ সেপ্টেম্বর সাও পাওলো নিও কুইমিকা এরিনাতে দক্ষিণ আমেরিকান দুই পরাশক্তি একে অপরের মুখোমুখি হয়েছিল।

কিন্তু অভিযুক্ত খেলোয়াড়দেও ধরতে ম্যাচের সাত মিনিটে ব্রাজিলিয়ান স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে প্রবেশ করে।

এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানিয়েছে, ‘বিধিবদ্ধ আইনানুযায়ী পুরো বিষয়টির বিভিন্ন দিক দীর্ঘ পর্যালোচনার মাধ্যমে ফিফা ডিসিপ্লিনারি কমিটি ম্যাচটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচের নতুন তারিখ ও ভেন্যু ফিফার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে।’

দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে দুই চির প্রতিদ্বন্দ্বী এখনো অপরাজিত আছে। ১০ গ্রুপের বাছাইপর্ব থেকে শীর্ষ দুই দল হিসেবে ইতোমধ্যেই তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

যদিও উভয় দলের হাতেই এখনো তিনটি ম্যাচ বাকি রয়েছে। এর মধ্যে পুন:নির্ধারিত ম্যাচটিও রয়েছে। এই অঞ্চল থেকে শীর্ষ চার দল সরাসরি কাতারে খেলার সুযোগ পাবে।

ইংল্যান্ড থেকে খেলতে আসা আর্জেন্টাইন চার খেলোয়াড় ব্রাজিলিয়ান সরকারের কোভিড-১৯ আইন ভঙ্গ করে কোয়ারেন্টাইন না মেনেই মাঠে খেলতে নেমেছিল। এ কারণেই ব্রাজিলের ন্যাশনাল হেলথ সার্ভেইলেন্স এজেন্সি মাঠের ভিতর প্রবেশ করে তাদের বের করে আনে।

ক্রিস্টিয়ান রোমেরো ও তার টটেনহ্যাম সতীর্থ গিওভানি লো সেলসো এবং এ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজ ও এমিলিয়ানো বুয়েনদিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ভুল তথ্য দিয়ে ব্রাজিলে প্রবেশ করেছে।

ম্যাচটির পুনরায় আয়োজনের সিদ্ধান্ত দেবার পাশাপাশি অভিযুক্ত চার আর্জেন্টাইন খেলোয়াড়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একইসাথে দুই দেশের ফেডারেশনকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

অর্ডার ও সিকিউরিটি আইন ভঙ্গের কারণে ব্রাজিলিয়ান ফুটবল এসোসিয়েশনকে ৫ লাখ সুইস ফ্র্যাংক এবং ম্যাচের আইন ভঙ্গের কারনে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনকে ২ লাখ সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে।

এছাড়া ম্যাচটি বাতিলের কারণে উভয় ফেডারেশনকে বাড়তি ৫০ হাজার সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add