for Add

ক্যানবেরাতেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া

প্রথম দুই ম্যাচের মত টানা তৃতীয় টি-টোয়েন্টি জিতে সফরকারী শ্রীলংকার বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিক অস্ট্রেলিয়া।

এমন লক্ষ্য নিয়ে আগামীকাল ক্যানবেরাতে তৃতীয় ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া। অন্য দিকে সিরিজে টিকে থাকতে তৃতীয় ম্যাচে জয় ছাড়া কোন পথ খোলা নেই শ্রীলংকার। যে কারণেই যে কেন মূল্যে জয় চাইবে সফরকারী লংকানরা।

অস্ট্রেলিয়া ও শ্রীলংকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে।

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে প্রথম ম্যাচটি বৃষ্টি আইনে ২০ রানে জিতেছিলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’দলের। ম্যাচের শেষ বলে চার মেরে ম্যাচটি টাই করেন শ্রীলংকার লোয়ার-অর্ডার ব্যাটার দুসমন্থ চামিরা। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়।

সেখানে আগে ব্যাট করে মাত্র ৫ রান করে শ্রীলংকা। জবাবে ৩ বল খেলেই লক্ষ্য পূরণ করে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অসিরা।

এবার সিরিজ জয়ে চোখ অস্ট্রেলিয়ার। অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জয়। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দল। তৃতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই আমরা।’

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের মুখে শ্রীলংকা। তাই তৃতীয় ম্যাচে যে কোন মূল্যে জয় চান লংকান অধিনায়ক দাসুন শানাকা, ‘দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেছে দল। কিন্তু ভাগ্য সাথে না থাকায়, সুপার ওভারে আমাদের হারতে হয়েছে। সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচে জিততেই হবে। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যাওয়া ম্যাচে আইসিসির নতুন নিয়মে শাস্তিও পেয়েছে শ্রীলংকা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতে ইনিংস শুরুর পর থেকে ৮৫ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ করতে হবে।

আর যদি বোলিং দল এই সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারে, তবে শাস্তি স্বরূপ ইনিংসের ২০তম ওভারে সর্বোচ্চ চার জন ফিল্ডার ত্রিশ গজ বৃত্তের বাইরে ফিল্ডিং করতে পারবেন।

তাই নতুন নিয়মের শাস্তি হিসেবে অস্ট্রেলিয়া ইনিংসের শেষ ওভারে মাত্র চারজন ফিল্ডার ত্রিশ গজ বৃত্তের বাইরে রেখে বোলিং করতে হয়েছে শ্রীলংকার অভিষিক্ত পেসার নুয়ান থুসারাকে। আর ঐ ওভারেই ১৬ রান পায় অস্ট্রেলিয়া। ১টি করে চার-ছক্কা মারেন অসিদের ম্যাথু ওয়েড।

টি-টোয়েন্টিতে করা আইসিসির নতুন নিয়মে প্রথম শাস্তি পাওয়া পুরুষ দল শ্রীলংকা। এর আগে নারীদের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে নতুন নিয়মে শাস্তি পেয়েছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, ঝেই রিচার্ডসন, ট্রাভিস হেড , ময়েসিস হেনরিকস, জশ ইংলিশ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, র্মাকাস স্টয়নিস, ম্যাথু ওয়েড ও এডাম জাম্পা।

শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, চামিকা করুণারত্নে, জেনিথ লিয়ানাগে, কামিল মিশারা, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান থুশারা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা ও শিরান ফার্নান্দো।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add