for Add

গেইলের দিকে তাকিয়ে বরিশাল

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী ম্যাচগুলোতে ব্যাটিং দানব ক্রিস গেইল স্বরূপে ফিরবেন বলে আশা করছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশাল।

এ পর্যন্ত ৭ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল। তবে তালিকার শীর্ষ চারটি দলই পরস্পরের বেশ কাছাকাছি অবস্থান করছে। বাকী ম্যাচগুলোর একটিতে হারলেই তাদেরকে দিতে হবে চরম মুল্য।

কিন্তু বরিশালের বড় সমস্যা হচ্ছে ব্যাটিং। বিশেষ করে টপ অর্ডারে। তারা এখনো পর্যন্ত জ্বলে উঠতে পারেনি। তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি যে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে তার মুল কারণ বোলিংয়ের শ্রেষ্ঠত্ব। তিন ম্যাচে মাত্র ১৫০ রানের কম স্কোরেও ম্যাচ জিতেছে। এর নেপথ্যে ছিল তাদের বোলিং সামর্থ্য। তবে প্রতিটি ম্যাচেই বোলাররা তাদের জয়ী করতে পারবে না।

ব্যাটিং সমস্যা কাটাতে হলে জ্বলে উঠতে হবে গেইলকে। কিন্তু ৫ ম্যাচ থেকে মাত্র ১১৭ রান সংগ্রহ করেছেন তিনি। ‘ইউনিভার্স বস’ খেতাবধারী এই তরাকাকে নামের সুবিচার করতে হবে। বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম কোন রকম রাখঢাক না রেখেই বলেন, ‘সত্যিকারার্থে এটিই আসল ব্যাপার। কারণ রান ছাড়া তার কাছ থেকে আমাদের পাবার কিছু নেই।’

গেইল যে তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছেছেন, সেটি গোপন কিছু নয়। এমনকি তার ফিল্ডিংও দলের জন্য চিন্তার বিষয়। তবে ফাহিমের ভাষ্যমতে তিনি কোনটা করতে পারেন সেটি সবাই জানে। ক্রিজে যদি একবার থিতু হতে পারেন তাহলে একাই ধ্বসিয়ে দিতে পারেন প্রতিপক্ষকে। বয়স এবং ফিল্ডিংয়ের কারণে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নাম ওঠেনি গেইলের।

তবে আইপিএলে কিছু ঈর্ষনীয় রেকর্ড রয়েছে গেইলের। বিপিএলেও তার অসাধারণ কিছু রেকর্ড আছে। ২০১৩ সালে অনুষ্ঠিত ফাইনালে মাত্র ৪৬ বলে সেঞ্চুরি হাকিয়ে ঢাকা গ্লাডিয়েটর্সকে শিরোপা পাইয়ে দিয়েছিলেন তিনি।

মাত্র ৩৬ বলে ৫০ হাকানোর পর বাকী পঞ্চাশ রান করেছিলেন মাত্র ১০ বলের মোকাবেলায়। এমনকি ২০১৭ সালের বিপিএলের ফাইনালেও ১৪৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন গেইল। তার ১৮ ছক্কার ম্যচটি একনো আসরের রেকর্ড বইয়ে জ্বলজ্বল করছে।

ফাহিম বলেন, ‘পাঁচ ওভারেই ম্যাচের চেহারা পাল্টে দেয়ার মত দক্ষতা এখনো গেইলের রয়েছে। এ কারণে আমরা এখনো তার উপর আস্থা রাখতে চাই। এ জন্য সেই জায়গাটা তাকে ছেড়ে দিতে চাই যাতে তিনি পুরোপুরি মনোযোগী হতে পারেন। তার জায়গা নিয়ে চিন্তা করার কিছু নেই। আশা করি সময় যত গড়াবে তিনি মনিয়ে নেবেন এবং ধীরে ধীরে আরো ভাল করবেন। ’

অবশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সব খেলোয়াড়রা কঠোর অনুশীলন করলেও গেইল সেদিকে হাঁটেন না। তিনি সাদামাটা ব্যাটিং অনুশীলনই করে থাকেন। তবে এ জন্য দলের কোন ক্ষতি তিনি করেন না বলেও জানান ফাহিম। তিনি বলেন, ‘আমরা জানি তারা যে ক্রিকেট সংস্কৃতি থেকে এসেছেন সেখানে এমনটাই হয়ে তাকে। ম্যাচকে এভাবেই তারা নিয়ে থাকেন। আমরাও গেইলের সেই বিষয়টির দিকেই তাকিয়ে আছি। যাতে এটি দলের পারফর্মেন্সের কোন ক্ষতি না করে। আমাদের শৃংখলার কোন ক্ষতি না হয়।তবে সবাই বেশ সক্রিয় এবং নিজের কাজ করে যাচ্ছে। এটাই হচ্ছে শালিনতা।’

ফাহিম বলেন, ‘ক্রিকেটে একটি কথা প্রচলিত আছে। যেদিন গেইল পার্টি মেজাজে থাকবে সেদিন অন্যদের খুঁজে পাওয়া যাবে না।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add