for Add

জয় দিয়ে হাজারতম ম্যাচ স্মরণীয় করে রাখল ভারত

জয় দিয়ে নিজেদের হাজারতম ওয়ানডে স্মরণীয় করে রাখল ভারতীয় ক্রিকেট দল। বিশ্বের প্রথম দল হিসেবে নিজেদের ওয়ানডে ইতিহাসে রোববার হাজারতম ম্যাচ খেলল ভারত।

মাইলফলক স্পর্শ করা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ভারতীয় বোলারদের তোপে শুরুতেই খেই হারিয়ে ফেলে ক্যারিবিয়রা। এক পর্যায়ে ৭৯ রানেই সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৮, ব্রান্ডন কিং ১৩, ড্যারেন ব্রাভো ১৮, শামারাহ ব্রুকস ১২, নিকোলাস পুরান ১৮, অধিনায়ক কাইরন পোলার্ড-আকিল হোসেন খালি হাতে ফিরেন। এরমধ্যে স্পিনার যুজবেন্দ্রা চাহাল ৩টি ও ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট নেন।

১শর নীচে গুটিয়ে যাবার শংকায় পড়া ওয়েস্ট ইন্ডিজকে পরবর্তীতে খাদের কিনারা থেকে টেনে তোলেন জেসন হোল্ডার ও ফাবিয়ান অ্যালেন। অষ্টম উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। এতে দলের স্কোর ১শ পেরিয়ে দেড়শ স্পর্শ করে। ৩৮তম ওভারে হোল্ডার-অ্যালেন জুটি ভেঙ্গে ভারতকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন স্পিনার সুন্দর। অ্যালেন ২৯ রান করেন। হোল্ডার-অ্যালেন ৯১ বলে ৭৮ রানের জুটি গড়েন।

হাফ-সেঞ্চুরি তুলে ৪১তম ওভারে থামেন হোল্ডার। ৪টি ছক্কায় ৭১ বলে ৫৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ দশমিক ৫ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের চাহাল ৪৯ রানে ৪টি, সুন্দর ৩০ রানে ৩টি উইকেট নেন।

জবাবে ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান। মারমুখী মেজাজে ছিলেন রোহিত। ৪২তম বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।

কিশানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৯ বলে ৮৪ রানের শুরু এনে দিয়ে থামেন রোহিত। ৫১ বলে ৬০ রান করেন তিনি। ১০টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান রোহিত।

এরপর ২৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায় ভারত। বিরাট কোহলি ৮, কিশান ২৮ ও উইকেটরক্ষক ঋসভ পান্থ ১১ রান করে আউট হন।

১১৬ রানে ৪ উইকেট পড়লেও পঞ্চম উইকেটে ৬৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে স্মরনীয় জয় এনে দেন সূর্যকুমার যাদব ও অভিষেক ম্যাচ খেলতে নামা দীপক হুদা। তখনও ম্যাচের ১৩২ বল বাকী ছিলো।

৫টি চারে ৩৬ বলে অপরাজিত ৩৪ রান করেন সূর্য। ৩২ বলে অপরাজিত ২৬ রান করেন হুদা। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নেন ২ উইকেট।

আগামী ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add