for Add

ডু-প্লেসিস ও ডেলপোর্টের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় কুমিল্লার

দুই দক্ষিণ আফ্রিকান ফাফ ডু-প্লেসিস ও ক্যামেরন ডেলপোর্টের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ নিজেদের তৃতীয় ম্যাচে কুমিল্লা ৫২ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট কুমিল্লার। ৬ খেলায় সমান ৩টি করে জয়-হারে ৬ পয়েন্ট চট্টগ্রামের। রান রেটে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা।

আসরের ১৩তম ম্যাচে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ডু-প্লেসিস ৫৫ বলে অপরাজিত ৮৩ ও ডেলপোর্ট ২৩ বলে অপরাজিত ৫১ রান করেন। জবাবে ১৩১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে চট্টগ্রাম। কুমিল্লার ইনিংস শুরু করেন লিটন দাস ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারেই জয়কে প্যাভিলিয়নে ফেরত পাঠান চট্টগ্রামের স্পিনার নাসুম আহমেদ। কভারে সাব্বির রহমানকে ক্যাচ দেন জয়।

জয় ফেরার পর ডু-প্লেসিসকে নিয়ে কুমিল্লার রানের চাকা সচল রাখেন এবারের আসরে প্রথমবারের মত খেলতে নামা লিটন। লিটন-ডু প্লেসিসের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫২ রান পায় কুমিল্লা। ১০ ওভার শেষে কুমিল্লার রান হয় ৮২। এই জুটি ভাঙ্গতে ছয় বোলার ব্যবহার করেন চট্টগ্রামের অধিনায়ক নাইম ইসলাম। অবশেষে ১১তম ওভারে আবারো চট্টগ্রামকে উইকেট শিকারের আনন্দে ভাসান নাসুম।
নিজের শেষ ওভার করতে এসে লিটনকে তুলে নেন নাসুম। ৩৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৭ রান করেন লিটন। ডু-প্লেসিসের সাথে দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৮০ রান যোগ করেন লিটন।

এ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। ইংল্যান্ডের বেনি হাওয়েলের বলে বোল্ড হয়ে ১ রানে ফিরেন ইমরুল।
১২তম ওভারের পঞ্চম বলে ইমরুলের বিদায়ে ক্রিজে ডু-প্লেসিসের সঙ্গী হন ডেলপোর্ট। ১৫তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৫তম হাফ-সেঞ্চুরি তুলেন ডু-প্লেসিস। এজন্য ৪০ বল খেলেছেন তিনি।

১৬ ওভারের পর থেকে দ্রুত রান তুলেন ডু-প্লেসিস ও ডেলপোর্ট। ১৬ থেকে ১৯তম ওভার পর্যন্ত ৫৩ রান নেন তারা। শরিফুলের করা শেষ ওভারের প্রথম পাঁচ বলে ৪টি চার ও ১টি ছক্কা হাকান ডেলপোর্ট। এতে ২২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩১তম হাফ-সেঞ্চুরির দেখা পান ডেলপোর্ট। ইনিংসের শেষ বলে ১ রান নিতে পারেন তিনি। ফলে ৩ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা।

ডু-প্লেসিসের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। ৪টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান ডেলপোর্ট। চট্টগ্রামের নাসুম ২৩ রানে ২ উইকেট নেন। আগের ম্যাচে বিপিএলের অভিষেকেই হ্যাটট্রিক করা চট্টগ্রামের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী আজ উইকেটশূন্য ছিলেন। ৪ ওভারে ৩৪ রান দেন তিনি।

আগের ম্যাচেই ২০২ রান করা চট্টগ্রামের জন্য আজকের ১৮৪ রানের টার্গেট সহজই হবার কথা। কিন্তু আত্মবিশ্বাস নিয়ে জবাব দিতে নেমে বিপদেই পড়ে চট্টগ্রাম। ইনিংসের দ্বিতীয় বলে ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইসকে ও নবম বলে আফিফ হোসেনকে হারায় চট্টগ্রাম। লুইস ৪ রান করে কুমিল্লার স্পিনার নাহিদুল ইসলামের এবং আফিফ ৪ রান করে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হন।

শুরুর ধাক্কাটা সামলে উঠার চেষ্টা করেও সফল হয়নি চট্টগ্রামের পরের দিকের ব্যাটাররা। কুমিল্লার বোলাররা চেপে ধরে চট্টগ্রামের মিডল-অর্ডার ব্যাটারদের। এতে ৭২ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে। সাব্বির রহমান ৫ ও মেহেদি হাসান মিরাজ ১০ রান করে নাহিদুলের শিকার হন। চট্টগ্রামের অধিনায়ক নাহিদুলকে ৮ রানে ফেরান শহিদুল। আর হাওয়েলকে বিদায় করে কুমিল্লার জয়ের পথ প্রশস্থ করে ফেলেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। তানভীরের বলে বোল্ড হবার আগে ২ রান করেন তিনি।

সতীর্থদের যাওয়া আসার মাঝেও অন্যপ্রান্ত আগলে রেখে ইনিংস বড় করেছেন ইংল্যান্ডের ওপেনার উইল জ্যাকস। ১৫তম ওভারে শহিদুলকে পরপর তিনটি চার মেরে হাফ-সেঞ্চুরিও পূর্ণ করেন জ্যাকস। কুমিল্লার জয়ের পথে কাটা হিসেবেই ক্রিজে ছিলেন তিনি। তবে ১৬তম ওভারে অষ্টম ব্যাটার হিসেবে জ্যাকসকে ফিরিয়ে দিয়ে কুমিল্লার জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তানভীর। ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৯ রান করেন জ্যাকস। তার ইনিংসটি চট্টগ্রামের হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ১৭ দশমিক ৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায়।

কুমিল্লার নাহিদুল ১৭ রানে ৩ উইকেট নেন। এছাড়া ২টি করে নেন মুস্তাফিজুর-তানভীর-শহিদুল। ম্যাচ সেরা হন কুমিল্লার ডু-প্লেসিস।

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৮৩/৩, ২০ ওভার (ডু-প্লেসিস ৮৩, ডেলপোর্ট ৫১, নাসুম ২/২৩)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৩১/১০, ১৭.৩ ওভার (জ্যাকস ৬৯, মৃত্যুঞ্জয় ১৩, নাহিদুল ৩/১৭)।

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫২ রানে জয়ী।

ম্যাচ সেরা : ফাফ ডু-প্লেসিস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add