for Add

নাদালকে অভিনন্দন জানিয়ে জকোভিচ-ফেদেরারের বার্তা

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভের বিপক্ষে উত্তেজনাকর পাঁচ সেটের লড়াইয়ে বিজয়ী হয়ে রেকর্ড ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব অর্জন করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এর মাধ্যমে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ ও রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন রাফা।

আর তাই পুরোনো প্রতিদ্বন্দ্বী ও একইসাথে বন্ধুর এই কৃতিত্বে অভিবাদন জানাতে ভুল করেননি বিশ্বের এক নম্বর তারকা জকোভিচ। নাদালের এই জয়কে ‘অসাধারণ অর্জন’ হিসেবে আখ্যা দিয়েছে সার্বিয়ান নাম্বার ওয়ান। বিশেষ করে নাদালের লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করেছে জকোভিচ।

টুইটারে এ সম্পর্কে জকোভিচ লিখেছেন, ‘২১তম গ্র্যান্ড স্ল্যামের জন্য অভিনন্দন রাফায়েল নাদালকে। এই অর্জন এককথায় অসাধারন। পুরো ম্যাচেই সে লড়াকু মনোভাব দেখিয়েছে যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। একইসাথে মেদভেদেভকেও অভিনন্দন। তার কাছ থেকে যে ধরনের আবেগ এবং দৃঢ়তা তার কাছ থেকে আশা করা হয়েছিল তার সবই আজ সে প্রমানের চেষ্টা করেছে।’

নাদালের এই জয়ে সুইস তারকা ফেদেরারও অভিনন্দন জানাতে ভুল করেননি। ইন্সটাগ্রামে পোস্ট করা এক বার্তায় ফেড এক্স লিখেছেন, ‘কি অসাধারন একটি ম্যাচ! প্রথম খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য আমি আমার বন্ধু ও চির প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে অভিনন্দন জানাতে চাই।

মাত্র কয়েক মাস আগে আমরা দুজনই যখন ক্রাচের উপর নির্ভর ছিলাম তখন একদিন নিজেদের ক্যারিয়ার নিয়ে মজা করেছিলাম। সত্যিই অসাধারণ, একজন অসাধারণ চ্যাম্পিয়নকে কখনই অবমূল্যায়ন করা যায়না। আজকের এই ম্যাচে তুমি যেভাবে নৈতিকতা, প্রতিশ্রুতি ও লড়াকু মনোভাব দেখিয়েছো তা আমার জন্য এবং বিশ্বের আরো অনেকের জন্যই অনুপ্রেরণা হয়ে থাকবে। এই যুগে আমি তোমার সাথে খেলতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

গত ১৮ বছর ধরে তোমার আরো কিছু অর্জনের পিছনে কিছুটা হলেও ভুমিকা রাখতে পেরে আমি গর্বিত। তুমিও আমার জন্য একই কাজটা করেছো। আমি নিশ্চিত ভবিষ্যতেও তোমার জন্য আরো কিছু অর্জন অপেক্ষা করছে।’

পাঁচ ঘন্টা ২৪ মিনিটের পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে শেষ পর্যন্ত নাদাল ২-৬, ৬-৭ (৭/৫), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে জিতে শিরোপা হাতে তুলেন। ফাইনাল শেষে নাদাল জানিয়েছে এটি তার ক্যারিয়ারের অন্যতম আবেগঘন একটি ম্যাচ ছিল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add