for Add

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ইরান

এশিয়ার প্রথম দল হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইরান। বৃহস্পতিবার বাছাইপর্বের ম্যাচে তারা ১-০ গোলে ইরাকের বিপক্ষে জয় পেয়ে এ কৃতিত্ব দেখায়। এদিকে কাতার বিশ্বকাপের বেশ কাছে পৌঁছে গেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

তেহরানে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে প্রতিবেশী দলের বিপক্ষে একমাত্র গোলটি করেছেন পোর্তো ফরোয়ার্ড মেহদি থারেমি। ৪৮তম মিনিটে জয়সূচক গোল করেন তিনি। এর মাধ্যমে টানা তৃতীয় এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করল ইরান।

এ মুহূর্তে ৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ইরান। তাদের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে থাকা দক্ষিণ কোরিয়াও পৌছে গেছে কাতার বিশ্বকাপের দ্বারপ্রান্তে। গতকাল অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়া ১-০ গোলে হারায় লেবাননকে।

গ্রুপে তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত কোরিয়ার চেয়ে আট পয়েন্টে পিছিয়ে রয়েছে। গতকাল তারা সিরিয়ার বিপক্ষে জয় লাভ করেছে ২-০ গোলে।

বি’ গ্রুপের ম্যাচে জাপান ২-০ গোলে চীনকে হারিয়ে দোহার পথে আরেকধাপ এগিয়ে গেছে। এই জয়ে গ্রুপের শীর্ষ পয়েন্টধারী সৌদি আরবের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে তারা। আরো এক পয়েন্ট কম নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। গতকাল মেলবোর্নে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে সকারুরা।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল সরাসরি বিশ্বকাপের চুড়ান্ত আসরে খেলতে পারবে। তৃতীয় হওয়া দুই গ্রুপের দুই দল নিজেদের মধ্যে প্লে অফ খেলার পর বিজয়ী দলকে আরেকটি প্লে-অফে খেলতে হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম স্থানে থাকা দলের সঙ্গে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add