for Add

স্বপ্ন পূরণ হলো না…

আসন্ন কমনওয়েলথ গেমসে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সোমবার বাছাইপর্বে রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী দল ২২ রানে হেরেছে শ্রীলঙ্কার কাছে।

লিগ পর্ব শেষে ৪ ম্যাচ খেলে সবগুলাতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল শ্রীলঙ্কা। আর সমানসংখ্যক ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বাংলাদেশ। এতে পয়েন্ট টেবিলের সেরা দল হিসেবে কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট টুর্নামেন্টে খেলার সুযোগ পেল লঙ্কানরা।

নিয়মনুযায়ী বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই মূলপর্বে খেলার টিকিট পাবে। সেক্ষেত্রে টেবিলের দ্বিতীয়স্থানে থেকেও কমনওয়েলথ গেমসের মূলপর্বে খেলার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের।

কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুতে উইকেট হারালেও পরের দিকের ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রানের লড়াই করার পুঁজি পায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক চামিরি আথাপাত্তু।

বাংলাদেশের নাহিদ আকতার ৩৪ রানে ২ উইকেট নেন। এছাড়া সালমা খাতুন-সুরাইয়া আজমিন-রুমানা আহমেদ ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। ৬ রান করেন শামীমা। এরপর আরেক ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা হক ৫০ রানের জুটি দলকে লড়াইয়ে রেখেছিলেন। ১২তম ওভারে মুরশিদা আউট হলে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৩টি চারে ৩৬ বলে ৩৬ রান করেন মুরশিদা।

তৃতীয় উইকেট জুটিতে ২৫ রান যোগ করেন ফারজানা ও অধিনায়ক নিগার সুলতানা। সেখানে নিগারের অবদান ছিল ২০ রান। ২১ বল খেলে ২টি চার মারেন তিনি।

অধিনায়ক যখন আউট হন তখন ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৭ বলে ৪৪ রান। হাতে ছিল ৭ উইকেট। কিন্তু শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। শেষ ২৭ বলে ২ উইকেট হারিয়ে ২১ রান তুলতে পারে নারীরা। ২০ ওভারে ৫ উইকেটে ১১৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ।

৩৯ বলে ২টি চারে ৩৩ রান করেন ফারাজানা। সোবহানা মোস্তারি ১৩ বলে অপরাজিত ১১ রান করেন। ১৭ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তু। সিরিজ সেরাও হন তিনি।

এই জয়ে চলতি বছরের জুলাইতে বার্মিংহামে অনুষ্ঠিতব্য ২২তম কমনওয়েলথ গেমসে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বার্বাডোজের সাথে খেলবে শ্রীলঙ্কা।

বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮ উইকেটে, দ্বিতীয় ম্যাচে কেনিয়াকে ৮০ রানে ও তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ নারী দল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add