for Add

সাকিবকে টপকে ওয়ানডে বর্ষসেরা বাবর

২০২১ সালে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের জন্য বাবরের সাথে মনোনীত হয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। এদের মধ্যে বর্ষসেরা হবার দৌঁড়ে সাকিবই বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন।

এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘২০২১ সালে মাত্র ছয়টি ওয়ানডে খেলেছেন বাবর। কিন্তু বছরটিতে পাকিস্তানের খেলা দুই সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাবর।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের দু’টি ওয়ানডেতেই ম্যাচ সেরা হয়েছিলেন এবং দ্বিতীয় সর্বোচ্চ ২২৮ রান করেছিলেন বাবর। প্রথম ওয়ানডেতে ২৭৪ রানের টার্গেটে সেঞ্চুরি করেছিলেন এবং শেষ ম্যাচে প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ৩২০ রানের জবাবে ৮২ বলে ৯৪ রান করেন বাবর।

ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হারা সিরিজে একাই লড়াই করেছেন বাবর। তিন ম্যাচে ১৭৭ রান করেন তিনি। কিন্তু সিরিজে আর কোন ব্যাটারই ১শর বেশি রান করেননি।

তবে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে তিন বাংলাদেশী সাকিব-মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম জায়গা করে নেন।

২০২১ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে নিজের সেরা পারফরমেন্স দেখিয়েছেন সাকিব। নয় ম্যাচে ৩৯ দশমিক ৫৭ গড়ে দু’টি হাফ-সেঞ্চুরিতে ২৭৭ রান করেন সাকিব। ১৭ দশমিক ৫২ গড়ে ১৭ উইকেটও শিকার করেছেন সাকিব। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই সিরিজেই সেরা খেলোয়াড় হন সাকিব।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add