for Add

টানা দুই ম্যাচ হারের পর ঢাকার জয়

প্রথম দুই ম্যাচ হারের পর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে প্রথম জয়ের দেখা পেল মাহমুদুল্লাহ-তামিমের মিনিস্টার গ্রুপ ঢাকা। আজ নিজেদের তৃতীয় ম্যাচে ঢাকা ৪ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে। পক্ষান্তরে জয় দিয়ে আসর শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে হারলো বরিশাল।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে ফরচুন বরিশাল। জবাবে ১৫ বল বাকী রেখে জয় তুলে নেয় ঢাকা।

প্রথম দুই ম্যাচ হারের স্বাদ নিয়ে আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দেখে শুনে ফরচুন বরিশালের ইনিংস শুরু করেন দুই ওপেনার সৈকত আলি ও নাজমুল হোসেন শান্ত। প্রথম ৩ ওভারে ১৬ রান উঠে। ১টি করে চার ও ছক্কা মারেন ইনিংসের প্রথম বলেই জীবন পাওয়া সৈকত।

চতুর্থ ওভারে তৃতীয় বলে বাউন্ডারি মারেন শান্ত। তবে পরের ডেলিভারিতে ৫ রান করা শান্তকে বিদায় করেন স্পিনার শুভাগত হোম।
পঞ্চম ওভারে সৈকতকে ১৫ রানে বিদায় করেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ। পরের ওভারে তৌহিদ হৃদয়কে খালি হাতে ফেরান ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। এতে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।

সেখান থেকে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইল। ধীরে ধীরে জুটি বড় করছিলেন তারা। জুটিতে ৩৭ রান তোলার পর ১২তম ওভারে সাকিবকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন পেসার রুবেল হোসেন। ১৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৩ রান করেন সাকিব।

রুবেলের কাছ থেকে ব্রেক-থ্রু পেয়ে পরের ওভারে আক্রমণে এসে দলকে উইকেট উপহার দেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ। করোনা থেকে সুস্থ হয়ে দলে ফেরা উইকেটরক্ষক নুরুল হাসানন সোহানকে ১ রানে বিদায় দেন মাহমুদুল্লাহ। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দেন নুরুল।

এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন গেইল। ৩টি চার ও ১টি ছক্কাও মেরেছিলেন তিনি। মাহমুদুল্লাহর বলে ১৫তম ওভারের শেষ বলে গেইলের ক্যাচ ফেলেন মুরাদ। সেটি পরে ছক্কা হয়।

১৬তম ওভারে শ্রীলঙ্কার ইসুরু উদানার বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৩টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৩৬ রান করেন গেইল।

ঐ ওভারে বরিশালের আরেক হার্ড-হিটার জিয়াউর রহমানও ১ রানে ফিরেন। এতে ৯৬ রানে সপ্তম উইকেট হারায় বরিশাল। এ অবস্থায় ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৩৩ রান তুলে বরিশালকে সম্মানজনক স্কোর এনে দেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। তার ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিল। ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান পায় বরিশাল। ঢাকার রাসেল-উদানা ২টি করে, রুবেল-শুভাগত-মুরাদ ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৩০ রানের টার্গেটে জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে ঢাকা। ১৭ বলের ব্যবধানে ১০ রানে ৪ উইকেট হারায় তারা। ইনিংসের দ্বিতীয় বলে তামিম ইকবালকে বোল্ড করেন বাঁ-হাতি পেসার শফিকুল ইসলাম। প্রথম দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি করা তামিম আজ রানের খাতাই খুলতে পারেননি।

আরেক ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদকে ৫ রানে আটকে দেন শফিকুল। শফিকুলের পর ঢাকার মিডল-অর্ডারে জোড়া আঘাত হানেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। মোহাম্মদ নাইমকে ৪ ও জহিরুল ইসলামকে শূন্য হাতে বিদায় করেন জোসেফ।

শুরুতেই মহা বিপদে পড়া ঢাকাকে লড়াইয়ে ফেরাতে পঞ্চম উইকেটে বড় জুটি গড়েন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও শুভাগত হোম। দেখেশুনে খেলেএই জুটিতে ৬২ বলে ৬৯ রান যোগ করে এ জুটি।

১৪তম ওভারের প্রথম বলে শুভাগতকে শিকার করে বরিশালকে খেলায় ফেরার পথ দেখান ব্রাভো। মিড-অফে দৌঁড়ে দারুণ ক্যাচ নেন তাইজুল। ২৫ বলে ২টি চারে ২৯ রান করেন শুভাগত।

শুভাগতর বিদায়ের সময় জয়ের জন্য ৪১ বলে ৫১ রান দরকার ছিল ঢাকার। তখন উইকেটে আসেন হার্ড-হিটার রাসেল। জোসেফের করা ১৫তম ওভার থেকে ১৯ রান তুলেন রাসেল-মাহমুদুল্লাহ। এরমধ্যে রাসেল ১টি করে চার-ছক্কা এবং মাহমুদুল্লাহ ২টি চার মারেন।

বরিশালের স্পিনার তাইজুল ইসলামের ১৭তম ওভারে রাসেলের ২টি চার ও ১টি ছক্কায় ১৬ রান পায় ঢাকা। এতে জয় থেকে ৭ রান দূরে ছিলো ঢাকা।

১৮তম ওভারে সাকিবের প্রথম বলে ডাউন দ্য উইকেটে ছক্কা আদায় করে স্কোর সমান করে ফেলেন মাহমুদুল্লাহ। তবে পরের বলেই এক্সট্রা কভারে ক্যাচ দেন মাহমুদুল্লাহ। এই শিকারের মাধ্যমে টি-টোয়েন্টি ৪শ উইকেট পূর্ণ হয় সাকিবের।

এরপর ক্রিজে আসা নতুন ব্যাটার উদানা ১ রান নিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন। ৪৭ বলে ৪৭ রান করেন মাহমুদুল্লাহ। ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

রাসেল ১৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন। ৩টি চার ও ২টি ছক্কায় নিজের ঝড়ো ইনিংসটি সাজান রাসেল। বরিশালের শফিকুল-জোসেফ ২টি করে, সাকিব-ব্রাভো ১টি করে উইকেট নেন।

বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৩১ রানের সুবাদে ম্যাচ সেরা হন ঢাকার রাসেল।

সংক্ষিপ্ত স্কোর :

ফরচুন বরিশাল : ১২৯/৮, ২০ ওভার (গেইল ৩৬, ব্রাভো ৩৩*, রাসেল ২/২৭)।

মিনিস্টার গ্রুপ ঢাকা : ১৩০/৬, ১৭.৩ ওভার (মাহমুদুল্লাহ ৪৭, রাসেল ৩১*, শফিকুল ২/২০)।

ম্যাচ সেরা : আন্দ্রে রাসেল (মিনিস্টার গ্রুপ ঢাকা)।

ফল : মিনিস্টার গ্রুপ ঢাকা ৪ উইকেটে জয়ী।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add