for Add

বাংলাদেশ নারী দলের হ্যাটট্রিক জয়

নারী কমনওয়েলথ গেমস ক্রিকেট বাছাইপর্বে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ। আজ লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল ৯ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে।

এই জয়ে ৩ খেলায় সবগুলোতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বাংলাদেশ। একই চিত্র শ্রীলঙ্কারও, তবে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে তারা। রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বাংলাদেশ।

আগামীকাল বাছাইপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। লঙ্কানদের হারাতে পারলেই চলতি বছরের জুলাইতে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া ২২তম কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ নারী দল। নিয়মনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ দলই মূলপর্বে খেলার টিকিট পাবে।

স্বাগতিক ইংল্যান্ডের সাথে আগেই মূলপর্ব নিশ্চিত করেছে ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ছয় দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বার্বাডোজ।

আজ কুয়ালালামপুরের কিন্নারা অ্যাকাডেমি ওভালে মাঠে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশ বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি স্কটল্যান্ডের ব্যাটারা। ১৭ দশমিক ৩ ওভারে মাত্র ৭৭ রানে অলআউট হয় স্কটিশরা। দলের মাত্র দুই ব্যাটার দুই অংকে পা দিতে পারেন। বাংলাদেশের সালমা খাতুন-সুরাইয়া আজমিন-নাহিদা আক্তার-সানজিদা আক্তার মেঘলা ২টি করে উইকেট নেন। ১টি শিকার ছিল রিতু মনির।

মাত্র ৭৮ রানের টার্গেট স্পর্শ করতে গিয়ে প্রথম বলেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার শামিমা সুলতানা। খালি হাতে ফিরেন তিনি। এরপর ৭৮ রানের জুটি গড়ে ২৮ বল বাকী রেখেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুরশিদা খাতুন ও ফারজানা হক।

মুরশিদা ৫৫ বলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন। ৩৬ বলে অপরাজিত ২০ রান করেন ফারজানা। ম্যাচ সেরা হন মুরশিদা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add