for Add

একদিন আগেই ঢাকায় গেইল

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলতে নির্ধারিত সুচির একদিন আগেই ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল। ২৪ জানুয়ারি তার আসার কথা ছিল। কানেক্টিং ফ্লাইট পাবার কারণেই আগেভাগে ঢাকায় পৌঁছান গেইল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে দুবাই হয়ে আজ সকাল এগারটায় ঢাকায় পা রাখেন আত্মস্বীকৃত ‘ইউনিভার্স বস’ গেইল।

ঢাকায় পা রেখেই হোটেল চলে যান গেইল। এরপর হোটেলে করোনা পরীক্ষা করা হয়েছে তার। করোনা নেগেটিভ হলেই দলের সাথে যোগ দিবেন ক্যারিবীয় এই কিংবদন্তী।

হোটেল থেকে এক ভিডিও বার্তাও দিয়েছেন গেইল। তিনি বলেন, ‘ফরচুন বরিশাল, ক্রিস গেইল ইউনিভার্স বস, আমাকে নেওয়ার জন্য কৃতজ্ঞতা। সবার সাথে দেখা করতে মুখিয়ে আছি আমি। দারুণ কিছু করার অপেক্ষা আছি। প্রথম জয়ের জন্য অভিনন্দন, পরের ম্যাচের জন্য শুভ কামনা। আমি যখন দলে যোগ দেব, ইউনিভার্স বস তার কাজ শুরু করে দিবে। উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ।’

বিপিএলের প্রথম আসরে বরিশালের ফ্র্যাঞ্চাইজি বরিশাল বার্নার্সের হয়ে খেলেছিলেন গেইল। ঐ আসরে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২টি সেঞ্চুরিতে ২৮৮ রান করেছিলেন তিনি।

দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ১টি ম্যাচ খেলেন গেইল। ঐ ম্যাচেই সেঞ্চুরি করেন তিনি। ১১৪ রান করেছিলেন তিনি।

২০১৫ আসরে বরিশাল বুলসের হয়ে ৪টি ম্যাচ খেলেন গেইল। ১টি হাফ-সেঞ্চুরিতে ১৩৯ রান করেছিলেন তিনি।

২০১৬ সালে চিটাগং ভাইকিংসের হয়ে ৫ ম্যাচে ১০৯ রান করেন গেইল।

২০১৭ ও ২০১৮ আসরে খেলেন রংপুর রাইডার্সে। ২০১৭ সালে রংপুরের হয়ে ১১ ম্যাচে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৪৮৫ রান করেছিলেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। ঐ আসরে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গেইল। যা এখনও বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

২০১৮ সালে রংপুরের হয়ে ১২ ম্যাচে ২০৩ রান করেছিলেন গেইল। ২০১৯ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৪ ম্যাচে ১৪৪ রান করেন তিনি।
সব মিলিয়ে বিপিএলে ৪২ ইনিংস খেলে ৪১ দশমিক ১৬ গড়ে ১,৪৮২ রান করেছেন গেইল। স্ট্রাইক রেট- ১৫৬ দশমিক ৫৯।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকও গেইল। ৪৫৩ ম্যাচে ২২টি সেঞ্চুরি ও ৮৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৬ দশমিক ৪৪ গড়ে ১৪,৩২১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৫ দশমিক ৪৪।

সাকিবের ফরচুন বরিশালের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারেননি গেইল। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৪ উইকেটে হারিয়েছে বরিশাল।

আগামীকাল সোমবার মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে এবারের আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বরিশাল। করোনা নেগেটিভ হলে এ ম্যাচে দেখা যাবে গেইলকে। এমনটাই জানিয়েছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add