for Add

সহজ ম্যাচ কঠিন করে জিতলো কুমিল্লা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরের তৃতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সকে ২ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করে ৯৬ রানে অলআউট হয় সিলেট। জবাবে ৮ উইকেট হারিয়ে ৯৭ রান করে ম্যাচ জিতে কুমিল্লা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাট হাতে নেমে সাবধানী শুরু সিলেটের দুই ওপেনার এনামুল হক বিজয় ও দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামের। প্রথম ১৬ বলে মাত্র ৭ রান নিতে পারেন তারা।

তৃতীয় ওভারের পঞ্চম বলে এনামুলকে শিকার করে কুমিল্লাকে প্রথম সাফল্য এনে দেন অফ-স্পিনার নাহিদুল ইসলাম। ৯ বলে ৩ রান করেন এনামুল।

প্রথম উইকেট পতনের পর মারমুখী হয়ে উঠেন ইনগ্রাম। বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে বাউন্ডারি মারার পর নাহিদুলের তৃতীয় ওভারের শেষ দুই বলে ১টি করে চার-ছক্কা মারেন তিনি। ষষ্ঠ ওভারে শহিদুলের তৃতীয় ডেলিভারিতে চার মারার পরের বলেই বিদায় নেন ইনগ্রাম। ২১ বলে ৩টি চার ও ১টি ছক্কা ২০ রান করেন তিনি।

আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ মিঠুনের সাথে ২৭ রান যোগ করেন ইনগ্রাম। ইনগ্রামের আউটের পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। ৬৫ রানে সপ্তম উইকেটের পতন ঘটে তাদের। মিঠুন ৫, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ৩, অলক কাপালি ৬ ও মুক্তার আলি শুন্য রানে ফিরেন। মাঝে ইংল্যান্ডের রবি বোপারা ইনিংসের শুরুটা ভাল করেও বড় স্কোর করতে পারেননি। ১৯ বলে ১৭ রান করেন তিনি।

শেষদিকে সোহাগ গাজীর ১২ ও ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামসের ৯ রানের সাথে পুরো ইনিংসে অতিরিক্ত থেকে আসা ১৯ রানের পরও সিলেটের দলীয় স্কোর তিন অংকে পৌঁছাতে পারেনি। ১৯ দশমিক ১ ওভারে ৯৬ রানে অলআউট হয় সিলেট। কুমিল্লার নাহিদুল-মুস্তাফিজ ও শহিদুল ২টি করে উইকেট নেন।

৯৭ রানের জবাবে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় কুমিল্লা। দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিসকে ২ রানে আউট করেন সিলেটের স্পিনার সোহাগ গাজী।

শুরুর ধাক্কাটা সামলে উঠলেও কুমিল্লার টপ-অর্ডারের কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ক্যামেরুন ডেলপোর্ট ১৬, মোমিনুল হক ১৫ ও অধিনায়ক ইমরুল কায়েস ১০ রান করেন। কায়েসের ৪ বলে ১টি করে চার-ছক্কা ছিল।

৪ রানের বেশি করতে পারেননি আরিফুল হক। এক পর্যায়ে ৫৫ রানেই ৫ উইকেট হারায় কুমিল্লা। এতে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিলো সিলেট। তবে আরও একটি জুটির অপেক্ষায় ছিল কুমিল্লা। ষষ্ঠ উইকেটে সেটি করেছেন নাহিদুল ও আফগানিস্তানের করিম জানাত। ১৯ বলে ২৭ রান যোগ করেন তারা।

১৪তম ওভারে জানাতকে আউট করে সিলেটকে দারুণ এক ব্রেক-থ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ। পরের দুই ওভারে নাহিদুল ও শহিদুলকে থামান স্পিনার নাজমুল ইসলাম। নাহিদুল ১৬ বলে ১৬ ও শহিদুল ১ রান করেন। আর জানাত ১৩ বলে ১৮ রান করেন। এতে ৮৮ রানে কুমিল্লা অষ্টম উইকেট হারায়।

এ অবস্থায় শেষ ২১ বলে ২ উইকেট হাতে নিয়ে ৯ রানের দরকার পড়ে কুমিল্লার। উইকেটে ছিলেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অংকন ও তানভীর। পরের নয় বলে ৩ রান নিতে পারেন তারা।

এতে শেষ ২ ওভারে ৬ রানের প্রয়োজন পড়ে কুমিল্লার। ১৯তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামসের করা প্রথম চার বল থেকে এক-এক করে চার নেন অংকন-তানভীর। এরপর দুই ওয়াইড দিয়ে কুমিল্লার জয় নিশ্চিত করেন সিলেটের উইলিয়ামসই।

অংকন ১৪ বলে ৯ ও তানভীর ৬ বলে ৩ রানে অপরাজিত ছিলেন। সিলেটের নাজমুল ১৭ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন সোহাগ ও মোসাদ্দেক।

সংক্ষিপ্ত স্কোর :

সিলেট সানরাইজার্স : ৯৬/১০, ১৯.১ ওভার (ইনগ্রাম ২০, অতিরিক্ত ১৯, বোপারা ১৭, শহিদুল ২/১৫, মুস্তাফিজ ২/১৫)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৯৭/৮, ১৮.৪ ওভার (ডেলপোর্ট ১৬, নাহিদুল ১৬, নাজমুল ৩/১৭)।

ম্যাচ সেরা : নাহিদুল ইসলাম(কুমিল্লা ভিক্টোরিয়ান্স)

ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ উইকেটে জিতলো।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add