for Add

কোপা দেল রে থেকে ছিটকে গেল বার্সা

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে থেকে ছিটকে পড়লো বার্সেলোনা। বৃহস্পতিবার ফেরান তোরেসের সমতাসুচক গোলে স্বস্তি ফিরে পাবার পরও অতিরিক্ত সময়ের নাটকীয়তায় পরাজয় এড়াতে ব্যর্থ হয়েছে কাতালান ক্লাবটি। হেরে গেছে ৩-২ গোলে।

সান মেমেসে দ্বিতীয়ার্ধে আনসু ফাতির ইনজুরি বার্সার হতাশা আরো বাড়িয়ে দিয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে প্রায় দুইমাস মাঠের বাইরে কাটানোর পর চলতি মাসের শুরুতে খেলায় ফিরেছিলেন ফাতি। এর আগে হাটুর ইনজুরিতে ১০ মাস বাইরে কাটানোর পর সেপ্টেম্বরে মাঠে ফিরেছিলেন তিনি।

এখন তার আরেক দফা খেলার বাইরে চলে যাওয়াটা বার্সেলোনার জন্য হয়ে উঠতে পারে বিশাল এক বিপর্যয়। কারণ এর ফলে লা লিগায় শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার স্বপ্নটিও হয়তো হুমকিতে পড়তে পারে কাতালানদের।

ইনাকি মুনিয়াইনের দ্বিতীয় মিনিটের গোলে বিলবাও এগিয়ে যাওয়ার পর দারুণ গোলে সমতা টানেন ফেরান তোরেস। ইনিগো মার্টিনেজের ৮৬তম মিনিটের গোলে বিলবাও আবার এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের শেষ দিকে আবার সমতা টানেন পেদ্রি। পরে অতিরিক্ত সময়ে (১০৫মি.) পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন মুনিয়াইন।

এদিকে এলচের বিপক্ষে ২-১ গোলের জয় পেতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে রিয়াল মাদ্রিদকেও। লাল কার্ড দেখে মার্সেলোর বিদায়ে ১০ জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদের হয়ে ১১৬ মিনিটে জয়সুচক গোলটি করেছেন এডেন হেজার্ড। এর আগে গঞ্জালু ভার্দুর ১০৩ মিনিটের গোলে এগিয়ে যাওয়া এলচের বিপক্ষে ১০৮ মিনিটে সমতাসূচক গোলে রিয়াল মাদ্রিদকে প্রতিদ্বন্দ্বিতায় ফিরিয়ে আনেন ইস্কো।

খেলা শেষে মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘এর মাধ্যমে এটি অন্তত প্রমাণিত হয়েছে হ্যাজার্ড ও ইস্কো আরো বেশি সময় খেলার যোগ্য। বিষয়টি আমি আমলে রাখব।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add