for Add

ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

বছরের শেষ দিকে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ সূচি ঘোষণা করেছে।

গেলবারের মতো এবার প্রথম রাউন্ড বা বাছাইপর্ব খেলতে হবে না বাংলাদেশকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ শেষে বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকায় আগামী আসরে সরাসরি মূলপর্বে খেলবে বাংলাদেশ।

আগামী আসরে সুপার টুয়েলভে গ্রুপ-২ এ বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দী ভারত ও পাকিস্তান। এ ছাড়া আছে দক্ষিণ আফ্রিকা এবং প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্সআপ ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।

প্রথম রাউন্ড থেকে যুক্ত ‘এ’ ও ‘বি’ গ্রুপে দল দু’টি।

গ্রুপ-১ এ থাকছে- স্বাগতিক অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্স-আপ দল।

১৬ দলকে নিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথম রাউন্ডে খেলবে আটটি দল। সেখান থেকে চারটি দল সুপার টুয়েলভে খেলার টিকিট পাবে। সুপার টুয়েলভে সরাসরি খেলবে আটটি দল।

১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। যা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। সুপার টুয়েলভ শুরু হবে ২২ অক্টোবর থেকে। চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ৯ ও ১০ নভেম্বর দু’টি সেমিফাইনাল। ১৩ নভেম্বর মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডের ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

সুপার টুয়েলভে ২৪ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ। হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ রানার্সআপ। ২৭ অক্টোবর দ্বিতীয় ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ব্রিজবেনের গাব্বায় ৩০ অক্টোবর বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে।

২ নভেম্বর অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ৬ নভেম্বর অ্যাডিলেডেই সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি :

২৪ অক্টোবর : বাংলাদেশ-‘এ’ গ্রুপের রানার্সআপ, বেলেরিভ ওভাল, হোবার্ট

২৭ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি

৩০ অক্টোবর : বাংলাদেশ-‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন, গাব্বা, ব্রিজবেন

২ নভেম্বর : বাংলাদেশ-ভারত, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

৬ নভেম্বর : বাংলাদেশ-পাকিস্তান, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add