for Add

বিপিএল উন্মাদনা শুরু শুক্রবার

দুই বছর পর বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ছয় দলকে নিয়ে মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট। বিপিএল দিয়ে উন্মাদনায় মেতে উঠবে দেশের ক্রিকেট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে দুপুর দেড়টায় পর্দা উঠবে টুর্নামেন্টের অষ্টম আসরের। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলবে মিনিস্টার গ্রুপ ঢাকা ও খুলনা টাইগার্স।

ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস। টুর্নামেন্টের অন্য দু’টি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্স।

দু’টি ম্যাচই হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (জেডএসিএস) এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (এসআইসিএস) হবে খেলা।

কোভিড-১৯ এর কারণে গত দুই বছর টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বিসিবি। এই বছরও টুর্নামেন্টটি করোনাভাইরাসের নতুন রূপের (ওমিক্রন) মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু কোভিড-১৯এর হুমকির মধ্যে টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক সিরিজ পরিচালনার জন্য যথেষ্ট অভিজ্ঞ থাকায় কোন সমস্যা ছাড়াই বিপিএল শেষ করতে আত্মবিশ্বাসী বিসিবি।

ছয়টি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং অন্যান্য স্টোকহোল্ডাররা বায়ো-বাবলে প্রবেশ করার আগে, বিসিবি মেডিকেল টিম ঘন ঘন পরীক্ষা করেছে। কিছু খেলোয়াড় এবং কর্মকর্তাদের কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। তাদের আইসোলেশনে নেয়া হয়েছে। যেকোনও ঝুঁকি এড়াতে মেডিকেল টিম ঘন ঘন পরীক্ষা চালিয়ে যাবে।

বিপিএলের টাইটেল স্পন্সর বিবিএস ক্যাবলস এবং পাওয়ার স্পন্সর ওয়ালটন। ২৭ দিনের প্লে অফ ও ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা এবং রানার্সআপ পাবে ৫০ লাখ টাকা।

যদিও পিএসএলের একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল। তবে পিএসএলকে বাদ দিয়ে আন্দ্রে রাসেল, ফাফ ড-প্লেসিস, মঈন আলী, সুনীল নারাইন, ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইল এবং আরও কিছু তারকা বিদেশী খেলোয়াড় আছেন, যারা বিপিএলের ব্র্যান্ড ভ্যালু। কিন্তু এখনও কিছু ত্রুটি রয়েছে, যার মধ্যে ডিআরএস না থাকাটা প্রধান। তবে খেলোয়াড় কিংবা কর্মকর্তারা কেউই অন্তত প্রকাশ্যে উদ্বিগ্ন নন।

দেশে করোনাভাইরাসের উর্ধ্ব গতির সংক্রমণ বিবেচনায় দর্শক ছাড়া, ফাঁকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। বিপিএলের সচিব, ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, এই বিপিএলের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করবেন তারা। তিনি বলেন, ‘পরবর্তী বিপিএলটি সঠিকভাবে হবে, কারণ আমরা ফ্র্যাঞ্চাইজির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করবো, যাতে তারাও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এখানে আসতে পারে।’

এদিকে আগামীকাল যে চারটি দল মাঠে নামছে, সবাই এবারের আসরে ভাল করার ব্যাপারে আশাবাদী। মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই ছন্দে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই উদ্বোধনী ম্যাচে ভাল শুরু করতে চাই।’

দল হিসেবে খেলতে চান ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘কোন চাপ নেই। যদিও আমরা জানি যে, ছয়টি দলের সবাই শক্তির দিক থেকে সমান। আমরা পুরো টুর্নামেন্ট জুড়ে একটি ইউনিট হিসাবে খেলতে চাই।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, বুদ্ধিমত্তার সাথে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে চান তিনি। মিরাজ বলেন, ‘আমাদের একটি ভারসাম্যপূর্ণ দল আছে এবং আমি আশা করি আমরা একটি কাঙ্খিত ফলাফল পাবো। একজন অধিনায়ক হিসাবে আমি একটি উদাহরণ তৈরি করতে চাই।’

সামনে থেকে নেতৃত্ব দেয়ার লক্ষ্য খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিমের। তিনি বলেন, ‘গত বছর, আমরা শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু পারিনি। এ বছর আমরা অধরা ট্রফিটি পাবার চেষ্টা করবো। আশা করি আমরা পারবো এবং টুর্নামেন্টটিকে আমাদের জন্য স্মরণীয় করে রাখতে পারবো।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add