for Add

বরখাস্ত হবার ভয়ে কোহলি…

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হারার একদিনের মধ্যে অধিনায়কত্ব ছাড়েন ভারতের বিরাট কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান কোহলি।

তবে কোহলির সরে যাবার পেছনে অন্য কিছু দেখছেন পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার। দু’জনের একই সুর, বরখাস্ত হবার ভয়ে আগেভাগেই টেস্টের অধিনায়কত্ব থেকে সরে গেছেন কোহলি।

ভারতের সংবাদমাধ্যমকে গাভাস্কার বলেন, ‘আমি অন্তত অবাক নই। অধিনায়ক হিসেবে আমি নিজে উপলব্ধি করেছি, বিদেশে সিরিজ হারলে খুব ভালোভাবে নেয়না বোর্ড। বিদেশে সিরিজ হারকে ক্রিকেটপ্রেমীরা এবং বিসিসিআই কর্তারাও ভালোভাবে দেখেন না। অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলার আশঙ্কা থাকেই। এটা আগেও হয়েছে এবং আমি নিশ্চিত এবারও তেমন কিছু হতে পারতো। কারণ এই সিরিজে ভারতের সহজেই জয়ের সুযোগ ছিল।’

তিনি আরও বলেন, ‘যেহেতু ওয়ানডে অধিনায়ক থেকে বোর্ড নিজেই তাকে সরিয়ে দিয়েছে, তাতে বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর এমন কিছু ঘটতেই পারতো। ব্যক্তিগতভাবে আপনি যতই সফল হন, দলগত খেলায় ব্যর্থ হলে অধিনায়কের ঘাড়ে দায় বর্তায়।’

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে মাঞ্জেরেকার বলেন, ‘খুবই অল্প সময়ের মধ্যে একের পর এক সিদ্ধান্তগুলো হয়েছে। সাদা বলের পাশাপাশি আইপিএলের অধিনায়কত্বও ছেড়ে দিয়েছে সে। এখানে মজার ব্যাপার তিন সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এত কম সময়ের মধ্যে এসেছে। তাই আমার মনে হয়, সে অধিনায়ক হিসেবে নিজেকে বরখাস্ত হবার হাত থেকে বাঁচাতে চেয়েছে। যখনই তার মনে হয়েছে- অধিনায়কত্ব চাপের মুখে পড়তে যাচ্ছে সে সরে গেছে।’

২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির কাছে থেকে ভারতের টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন কোহলি। আর ২০১৭ সালে সব ফরম্যাটের অধিনায়ক হন কোহলি। তার নেতৃত্বে ৬৮টি টেস্টে ৪০টি জয়, ১৭টি হার ও ১১টি ড্র করে ভারত। ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটা কোহলির অধীনেই হলো।

এছাড়া কোহলির অধীনে ৯৫ ওয়ানডেতে ৬৫ জয় ও ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ৩০ জয় পায় ভারত।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add