for Add

মেসিকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট লেভানদভস্কি

গত দুই মৌসুম ধরে অসাধারণ ছন্দে রয়েছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানদভস্কি। আর বার্সেলোনায় গত মৌসুমটা দারুণ কেটেছে লিওনেল মেসিরও। তাই কে পাচ্ছেন এবারের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড এ নিয়ে দ্বিধা ছিল অনেক। শেষ পর্যন্ত মেসিকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো এ পুরষ্কার জিতে নিলেন লেভানদভস্কি।

সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে ফিফার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ২০২১ সালের ‘দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার’ পুরস্কারটি জিতে নিয়েছেন লেভানদভস্কি। সব জাতীয় দলের কোচ, অধিনায়ক এবং প্রতি দেশের সাংবাদিক ও ফুটবলপ্রেমীদের ভোটে বেছে নেওয়া হয় বর্ষসেরা ফুটবলারকে।

তবে মহামারী করোনাভাইরাসের কারণে এবারও জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান হয়নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেন বর্ষসেরা ফুটবলারের নাম।

বুন্ডেসলিগায় গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন লেভানদভস্কি। মাত্র ২৯ ম্যাচে করেছেন ৪১ গোল করে কিংবদন্তি জার্ড মুলারের ৪০ গোলের রেকর্ড ভেঙে অনন্য উচ্চতায় উঠেছেন এ পোলিশ তারকা। জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু।

চ্যাম্পিয়ন্স লিগের হয়ে অবশ্য আশানুরূপ ফলাফল করতে পারেননি লেভা। জাতীয় দলের হয়েও পারফরম্যান্স সে অর্থে ভালো ছিল না। কিন্তু তা বাধা হয়ে দাঁড়ায়নি। বায়ার্নের হয়ে অসাধারণ পারফরম্যান্সই টানা দ্বিতীয় বারের ফিফার বর্ষসেরা পুরষ্কার মিলে তার।

অন্যদিকে, ক্লাবের হয়ে গত মৌসুমে বড় কোনো ট্রফি জিততে পারেননি মেসি। জিতেছেন কেবল কোপা দেল রে। যদিও ঢুকতে থাকা ক্লাবটিকে কক্ষপথে রেখেছিলেন তিনিই। লা লিগার সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন। গত মৌসুমে মোট গোল করেছেন ৪৭টি।

তবে জাতীয় দলে ছিলেন বেশ উজ্জ্বল। ঘুচিয়েছেন আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জয়। ১৯৯৩ সালের পর দেশকে মর্যাদার কোনো শিরোপা এনে দেওয়ার মূল কারিগরই আর্জেন্টাইন অধিনায়ক। কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

নারীদের ফুটবলে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ী স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেলাস। পেছনে ফেলেন ক্লাব সতীর্থ ও স্বদেশি জেনিফার এরমোসো এবং চেলসির অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড সামান্তা কারকে।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add