for Add

রোডসের মাথা থেকে ‘অনেক কিছু আসতে পারে’

বাংলাদেশের সাবেক কোচ স্টিভ রোডসকে আবার পাওয়া গেল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরলেন মাশরাফি মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানরা জমালেন আড্ডা। তবে এবার বাংলাদেশের জার্সিতে নয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বাংলাদেশে ফেরত এসেছেন রোডস। প্রধান কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন থাকতেও রোডসের ভূমিকা কী, জানালেন সালাউদ্দিন নিজেই।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে বরাবরই কোচ হিসেবে সালাউদ্দিনকে দায়িত্ব দিয়ে আসছে, এবারও ব্যতিক্রম হয়নি। এবার তার সঙ্গে যোগ হচ্ছে রোডসের ক্রিকেট মস্তিষ্ক। জানা গেছে, রোডস মূলত কাজ করবেন দলটির ব্যাটিং পরামর্শক হিসেবে। দলের পরিকল্পনায়ও নিজের পরামর্শ দেবেন তিনি।

ইংলিশ এই কোচ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে। বিশ্বকাপে দলের আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় তাকে বাদ দিয়ে দেয় বিসিবি। যদিও পরিসংখ্যানে তিনি বাংলাদেশের সফল কোচকদের একজন। তার অধীনেই প্রথম ও এখন পর্যন্ত একমাত্র কোন বহুজাতিক ট্রফির শিরোপা জেতে বাংলাদেশ।

সোমবার মিরপুর একাডেমি মাঠে দেখা যায় কুমিল্লার ক্রিকেটারদের নিয়ে কাজ করছেন রোডস। প্রধান কোচ সালাউদ্দিনের সঙ্গেও লম্বা সময় আলাপ করতে দেখা যায় তাকে। অনুশীলন সেরে সালাউদ্দিন জানালেন রোডসের অভিজ্ঞতা যুক্ত হওয়া তাদের দলের জন্য ইতিবাচক, পরামর্শক হিসেবেই দলের সঙ্গে কাজ করবেন তিনি, ‘ভালো কিছু পেলে, দলের লাভ হলে তো খারাপ কিছু না। উনি অনেক অভিজ্ঞ, বাংলাদেশেরও প্রধান কোচ ছিলেন। বাংলাদেশের অন্যতম সফল কোচ। তার মাথা থেকে অনেক ভালো কিছু আসতে পারে। আমাকে হয়ত অনেক ভালো তথ্য দিবে, আমি হয়ত ভালো কিছু শিখতে পারব। খুব বিনয়ী, ভালো মানুষ, এসেই ছেলেদের কাছে নিজের ভূমিকা পরিস্কার করেছেন। ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছেন, কীভাবে কী করতে হবে এসব নিয়ে। তিনি দলের পরামর্শক হিসেবে আছেন।’

কুমিল্লার বিদেশি ক্রিকেটাররাও সবাই যোগ দিচ্ছেন। রোববার বাংলাদেশে এসে গেছেন দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি। মঙ্গলবার থেকে অনুশীলনে দেখা যাবে তাকে। ক্যারিবিয়ান তারকা সুনিল নারাইনের ঢাকায় আসার কথা সোমবার রাতে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add