for Add

টি-টোয়েন্টির ‘মজা’ মিলবে কি না শঙ্কিত তামিম

চার-ছক্কার ঝলকে একদল গড়বে ১৭০ বা ১৮০ রানের পুঁজি, বিস্ফোরক ব্যাটিংয়ে সেই রান টপকে জিতে যাবে আরেক দল। তামিম ইকবাল মনে করেন এটাই টি-টোয়েন্টির মজা। তবে সেই মজা এবার বিপিএলে মিলবে কিনা তা নিয়ে আছে সংশয়। যদিও রানে ভরা উইকেটই আশা করছেন মিনিস্টার ঢাকার ওপেনার।

বিপিএলে প্রতি বছর বড় আলোচনায় থাকে উইকেট। বিশেষ করে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মন্থর উইকেটে প্রায়ই দেখা মেলে লো স্কোরিং ম্যাচের। বিপিএলের বাকি দুই ভেন্যু চট্টগ্রাম ও সিলেটে আবার দেখা যেত বড় রানের ম্যাচ। কিন্তু এবার সিলেটের উইকেটও জাগাচ্ছে শঙ্কা। ঘরোয়া গত বেশ কয়েকটি ম্যাচে সিলেটের বাইশগজ ছিল চরম মন্থর।

বিপিএলের আগে খবরটি নিশ্চিতভাবেই স্বস্তির নয়। সিলেটের উইকেটে সম্প্রতি দুই ম্যাচ খেলে এসেছেন তামিম। উইকেট নিয়ে অস্বস্তির কথা গোপনও থাকেনি। রোববার মিরপুরে অনুশীলনে এসে প্রধান কিউরেটর গামিনী ডি সিলভার কাছে সিলেটের উইকেটের আচরণ নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।

সোমবার সান্ধায় মিনিস্টার ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই ব্যাপারে প্রশ্ন করা হলে অবশ্য কূটনৈতিক পথে হাঁটতে হয় তাকে, তবে আবার জানিয়ে দেন নিজেদের চাহিদা, ‘সিলেটের উইকেট কঠিন ছিল। যারা বিপিএলের খেলা দেখেন বা যারা মাঠে থাকেন সবাই চান রান। ১৬০-১৭০-১৮০ রান হবে, ওই রান তাড়া হবে। এটাই টি-টোয়েন্টির মজা।’

বছরের এই সময়টায় বৃষ্টি না থাকায় উইকেট বেশ ফুরফুরেই থাকার কথা। কিউরেটর, মাঠকর্মীদের হাতেও থাকছে যথেষ্ট সময়। ভালো উইকেটের আশা করলেও নিঃসংশয় হতে পারছেন না তামিম, ‘আমি আশা করি উইকেট ভালো থাকবে, তবে আমি নিশ্চিত না (ভালো থাকবে কিনা)- এটাই আশা করতে পারি। কিউরেটর বলেন, গ্রাউন্ডসম্যান বলেন তারা সেরাটা চেষ্টা করছে। তারপরও দেখা যাক কি হয়।’

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add