for Add

জিম্বাবুয়েকে সহজেই হারাল শ্রীলঙ্কা

দারুণ সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে বড় সংগ্রহই এনে দিয়েছিলেন শন উইলিয়ামস। তবে বোলাররা সে অর্থে জ্বলে উঠতে পারলেন না। পাথুম নিসাঙ্কা, দিনেশ চান্দিমাল ও চারিথ আসালাঙ্কার তিন ফিফটিতে সহজেই কাজটা সেরে ফেলে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

রোববার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৬ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় দাসুন শানাকার দল।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। শুরু থেকেই এক প্রান্তে দারুণ ব্যাটিং করেন ওপেনার নিসাঙ্কা। কুশল মেন্ডিসের ওপেনিং জুটিতে ৪০ ও দ্বিতীয় উইকেটে কামিন্ডু মেন্ডিসের সঙ্গে ৪১ রানের জুটি গড়েন এ ওপেনার। এরপর চান্দিমালের সঙ্গে ৬৬ রানের আরও একটি জুটি গড়েন আউট হন নিসাঙ্কা।

নিসাঙ্কার বিদায়ের পর আসালাঙ্কাকে নিয়ে দলের হাল ধরেন চান্দিমাল। ১২৯ রানের দারুণ এক জুটি গড়ে আউট হন তিনি। ততোক্ষণে শ্রীলঙ্কা পেয়ে যায় জয়ের ভিত। এরপর আসালাঙ্কার উইকেট হারালেও চামিরা করুনারত্নেকে নিয়ে বাকি কাজ শেষ করেন অধিনায়ক শানাকা।

নিসাঙ্কা করেন ৭৫ রান। ৭১ বলে ১০টি চারের সাহায্যে নিজের ইনিংসটি সাজান এ ওপেনার। তার সমান ৭৫ রান করেন চান্দিমালও। ৯১ বলে ৪টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৬৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৭১ রান করেন আসালাঙ্কা। কুশল মেন্ডিস করেন ২৬ রান।

জিম্বাবুয়ের পক্ষে ৯ ওভার বল করে ৫৬ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন রিচার্ড এনগারাভা। ১টি করে উইকেট পেয়েছেন ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটাই ছিল দারুণ। দুই ওপেনার তাকুদজানাশে কাইতানো ও রেগিস চাকাভার জুটিতেই আসে ৮০ রান। কাইতানোর বিদায়ে এ জুটি ভাঙলেও বেশ কিছু ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে তারা। তৃতীয় উইকেটে শন উইলিয়ামসের সঙ্গেও ৫০ রানের আরও একটি জুটি গড়েন চাকাভা।

দলীয় ১৬০ রানে চাকাভা আউট হলে ওয়েস্লি মাধেভেরের সঙ্গে ৪২ এবং সিকান্দার রাজার সঙ্গে ৪৬ রানের দুটি জুটি গড়েন উইলিয়ামস। এরপর অবশ্য দ্রুত তোলার তাগিদে বেশ কিছু উইকেট হারায় দলটি। তবে লড়াইয়ের পুঁজিটা ঠিকই মিলে যায় সফরকারীদের।

ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে এদিন জিম্বাবুয়ের পক্ষে ১০০ রানের ইনিংস খেলেন উইলিয়ামস। ৮৭ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান তিনি। চাকাভার ব্যাট থেকে আসে ৭২ রান। ৮১ বলে ৬টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ৫০ বলে ৭টি চারের সাহায্যে ৪২ রান করেন কাইতানো।

শ্রীলঙ্কার পক্ষে ১০ ওভার বল করে ৬৯ রান খরচ করে ৩টি উইকেট পেয়েছেন করুনারত্নে। নুয়ান প্রদীপ ১০ ওভার বল করে ৫৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। ৬ ওভার বল করে ৪৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন জেফরি ভ্যানডারসিও।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add