for Add

অ্যাশেজের শেষ টেস্টেও বড় জয় অস্ট্রেলিয়ার

ক্যারিয়ার সেরা বোলিং করে অস্ট্রেলিয়াকে সাধ্যের মধ্যে আটকে দিলেন মার্ক উড। তাতে জয়ের সম্ভাবনা তৈরি হয় ইংলিশদের। এক সময় লড়াইও চালিয়েছিল দলটি। অন্তত দুই ওপেনারের সুবাদে ইঙ্গিতটা তেমনই ছিল। কিন্তু হঠাৎ ধস নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে। চার ওভারের মধ্যে শেষ পাঁচটি উইকেট হারিয়ে উল্টো বড় হার মানতে বাধ্য হয় সফরকারীরা।

হোবার্টে রোববার অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষ না হতেই ইংল্যান্ডকে ১৪৬ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৪ রানেই নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়ার তাদের দুই ইনিংসে ৩০৩ ও ১৫৫ রানে অলআউট হয়। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ১৮৮ রান।

পাঁচ ম্যাচের অ্যাশেজে ৪-০ ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। চারটিতেই বড় জয় পেয়েছে তারা। চতুর্থ টেস্টে কোনোমতে ড্র করতে না পারলে হোয়াইটওয়াশই হতে হতো ইংলিশদের। সে টেস্টে শেষ উইকেট জুটিতে লড়াই করে সফরকারীদের রোমাঞ্চকর ড্র উপহার দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

তবে লক্ষ্য তাড়ায় শুরুটা বেশ ভালো ছিল ইংল্যান্ডের। দুই ওপেনার রোরি বার্নস ও জ্যাক ক্রাউলির জুটিতে আসে ৬৮ রান। তবে এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। মাত্র ৫৬ রানের ব্যবধানে ১০টি উইকেট হারায়। শেষ ৫টি উইকেট তারা হারায় মাত্র ২৩ বলের ব্যবধানে।

এক অর্থে ইংল্যান্ডের কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি। বলার মতো রান কেবল করতে পেরেছেন দুই ওপেনার। ক্রাউলি ৩৬ ও বার্নস ২৬ রান করেন। কিন্তু নিজেদের ইনিংস লম্বা করতে পারেননি। ফলে আরও একটি বড় হারই মানতে হয় ইংলিশদের।

ইংলিশদের গুটিয়ে দিয়ে উইকেট ভাগাভাগি করে নিয়েছে সব অজি বোলারই। স্কট বোল্যান্ড ১৮ রানের খরচায় পেয়েছেন ৩টি উইকেট। ৩টি উইকেট ক্যামেরুন গ্রিনেরও। ২১ রানের বিনিময়ে এ উইকেট পেয়েছেন তিনি। কিছুটা খরুচে হলেও ৩টি উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্সও। অপর উইকেটটি পেয়েছেন মিচেল স্টার্ক

এর আগে ৩ উইকেটে ৩৭ রান নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া এদিন মার্ক উডের তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলীয় ৬৩ রানেই প্রথম সারীর ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে সপ্তম উইকেটে গ্রিনের সঙ্গে ৪৯ ও নবম উইকেটে কামিন্সের সঙ্গে ৩০ রানের জুটিতে সম্মানজনক স্কোর পায় অজিরা।

৮৮ বলে ৪টি চারের সাহায্যে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলে ব্রডের শিকার হন কারি। ইংল্যান্ডের পক্ষে ৩৭ রানের খরচায় একাই ৬টি উইকেট তুলে নিয়েছেন উড। ৫১ রানের বিনিময়ে ৩টি শিকার ব্রডের। অপর উইকেটটি পেয়েছেন ক্রিস ওকস।

প্রথম ইনিংসে ১০১ রানের ঝলমলে ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছে ট্রাভিস হেড।

Tags:

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add