for Add

শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে যুবারা

কখনও ‘ডার্ক হর্স’ হিসেবে, কখনও সম্ভাবনাময় দল, নানা সময়ে নানাভাবে বিভিন্ন বৈশ্বিক আসর শুরু করেছে বাংলাদেশ। এবার হতে যাচ্ছে ভিন্ন এক অভিজ্ঞতা। একটি টুর্নামেন্টের পথচলা শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ।

গ্রুপের সম্ভাব্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডকেই সবার আগে সামনে পাচ্ছে বাংলাদেশ। সেন্ট কিটসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায়।

বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ বরাবরই রোমাঞ্চ জাগানিয়া দল ছিল। তবে গত কয়েক বছরে দেশের বয়সভিত্তিক ক্রিকেট স্পর্শ করেছে নতুন উচ্চতায়। ২০১৬ সালে দেশে মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় হয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

এরপর ২০২০ যুব বিশ্বকাপে ধরা দেয় এখনও পর্যন্ত দেশের ইতিহাসের একমাত্র বৈশ্বিক শিরোপা। আকবর আলির দল দক্ষিণ আফ্রিকা থেকে ট্রফি নিয়ে ফেরে দেশে। এবার ওয়েস্ট ইন্ডিজে সেই ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ রকিবুল হাসানের দলের সামনে।

গত আসরের শিরোপাজয়ী দলটিরই গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রকিবুল। ওই টুর্নামেন্টের আগে যে ধরনের প্রস্তুতি ছিল দলটির, এই বাঁহাতি স্পিনার জানেন তা খুব ভালো করেই। সেই দলের সঙ্গে এবারের দলের বড় পার্থক্য যেখানে।

গত বিশ্বকাপের আগে দেড় বছরে ৩০টি যুব ওয়ানডে খেলে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল বাংলাদেশ দল। প্রস্তুতি ছিল তাই দুর্দান্ত। এবার কোভিডের কারণে প্রক্রিয়া শুরু করতেই সময় লেগে যায় অনেকটা। দল গোছাতে বেগ পেতে হয় যথেষ্ট। অনুশীলন শুরু করার পরও ম্যাচ খেলানোর জন্য বিদেশি প্রতিপক্ষ পাওয়া হয়ে যায় কঠিন।

তবে একই বাস্তবতা ছিল সব দলের জন্যই। প্রস্তুতির ঘাটতি নিয়ে খেলতে গেছে তাই সব দলই। গত কয়েক মাসে বিসিবি তবু ১২টি যুব ওয়ানডে খেলার ব্যবস্থা করতে পেরেছে এই দলের জন্য। গত যুব বিশ্বকাপের পর এবারের বিশ্বকাপের আগ পর্যন্ত বাংলাদেশের চেয়ে বেশি যুব ওয়ানডে খেলেছে কেবল শ্রীলঙ্কা, ১৩টি।

ম্যাচ আগেরবারের চেয়ে কম খেললেও তাই অন্য দলগুলির তুলনায় প্রস্তুতিতে ঠিকই এগিয়ে বাংলাদেশ। ম্যাচ অনুশীলনের পাশাপাশি অনুশীলন ক্যাম্প তো ছিলই।

টুর্নামেন্ট শুরুর আগের দিন তাই প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাই বললেন অধিনায়ক রকিবুল।

‘খুব ভালো প্রস্তুতি নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামব। এখানে আসার পর আমরা অনুশীলন করেছি, প্রস্তুতি ম্যাচ খেলেছি। এখানকার উইকেট-কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা হয়েছে আমাদের। এখন আমাদের পরিকল্পনা ও প্রক্রিয়া অনুযায়ী আমরা যদি শতভাগ দিয়ে খেলতে পারি এবং সেরাটা দিতে পারি, তাহলে ভালো ফল পাব আশা করি।’

‘এ’ গ্রুপে ইংল্যান্ড ছাড়া বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। রকিবুলদের জন্য গ্রুপ পর্ব উতরানো তাই তেমন কোনো সমস্যাই হওয়ার কথা নয়। বাংলাদেশ অধিনায়ক অবশ্য বেশি দূরে না তাকিয়ে একটি করে ধাপ পেরিয়ে এগিয়ে যেতে চান সামনে।

‘আপাতত আমাদের মনোযোগ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। এটির পর আমরা এক এক করে সামনে তাকাব এবং আশা করি ভালো ফল নিয়ে পরের রাউন্ডে যাব।’

Tags: ,

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add