for Add

ভারত-পাকিস্তানকে নিয়ে চার জাতির সিরিজ আয়োজন করতে চান রাজা

ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছর চার জাতি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। নিজের এমন ইচ্ছার কথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানাবেন রাজা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বার্তা দিয়ে তেমনটাই জানিয়েছেন রাজা।

রাজনৈতিক টানা পোড়েনের কারণে ২০১৩ সালের পর থেকে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া দু’দলের লড়াই দেখা যায় না। তাই ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের জন্য সাম্প্রতিক সময়ে বহুবার আগ্রহ প্রকাশ করেছেন রাজা। কিন্তু তার কথায় বরফ গলছে না ভারতের।

তাই মাঠে নিয়মিত ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে নতুন পরিকল্পনা করেছেন রাজা। তিনি ভারত-পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছরই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চান তিনি। পর্যায়ক্রমে চার দেশই এক বছর করে স্বাগতিক হবে।

আইসিসির আগামী সভায়ই এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তাব তুলবেন রাজা। মঙ্গলবার টুইটারে রাজা লিখেন, ‘আইসিসির কাছে প্রস্তাব রাখবো পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে প্রতি বছর চার জাতি টি-টোয়েন্টি সুপার সিরিজ আয়োজন করার। পর্যায়ক্রমে চার দেশই হবে স্বাগতিক। আলাদা একটি রাজস্ব মডেল থাকবে, শতকরা হারে মুনাফা ভাগাভাগি হবে আইসিসির সব সদস্যের মধ্যে।’

সর্বশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর করেছিল পাকিস্তান। ঐ সফরে ২টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলেছিল দুই দল। টি-টোয়েন্টি সিরিজ ১-১ এর সমতায় শেষ হয়েছিল। আর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add