for Add

১২৮ টেস্টেই ১০০ ক্রিকেটার খেলালো বাংলাদেশ

২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে অভিজাত সংস্করণে পথচলা শুরু বাংলাদেশের। শুরু থেকে এই বাইশ বছরে বাংলাদেশ খেলেছে ১২৮ টেস্ট। একটি দলকে একটানা না খেলানো, ঘন ঘন অভিষেক করানোর ফলে এই সময়ে বাংলাদেশ পেয়ে গেল নিজেদের ইতিহাসের শততম টেস্ট ক্রিকেটার।

সৌভাগ্যবান সেই ক্রিকেটারের নাম নাঈম শেখ। তার অবশ্য অভিষেক হলো আরেকজনের দুর্ভাগ্যে। মাউন্ট মাঙ্গানুইতে আগের টেস্টে ৭৮ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন আগেই। তার জায়গায় অভিষেক করানো হয়েছে নাঈমকে। টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া বাংলাদেশের ১০০তম ক্রিকেটার হিসেবে নাঈম তাই পেলেন একশো নম্বর টেস্ট ক্যাপ।

অভিষেকের আগে লাল অভিজ্ঞতার ঝুলি ও পারফরম্যান্সের অবস্থা খুবই বেহাল নাঈমের। মাত্র ৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি, সব শেষ ম্যাচ খেলেছেন ১৯ মাস আগে। সেই ম্যাচেও দুই ইনিংসেই ফিরিয়েছেন শূন্য রানে। ৬ প্রথম শ্রেণীর ম্যাচে আলোর দেখা না পাওয়া নাঈমের গড় ১৬.৬৩।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তার দলে আসা নিয়েও কোন জুতসই যুক্তি দেখাতে পারেননি। জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার মধ্যে থাকায় নেওয়া হয়েছে নাঈমকে। আন্তর্জাতিক ক্রিকেট বলতে নাঈম খেলছিলেন টি-টোয়েন্টি।

এরকম পরিকল্পনাহীন ও অপ্রস্তুতভাবে অনেক ক্রিকেটারকে টেস্টে নামানোর নজির আছে বাংলাদেশের। এক-দুই টেস্ট খেলে ক্যারিয়ার থেমে যাওয়া ক্রিকেটারের সংখ্যাও তাই অনেক বাংলাদেশের।

২০০০ সালে ভারতের বিপক্ষে দেশের অভিষেক টেস্টে স্বাভাবিকভাবে অভিষেক হয় ১১ জনেরই। জিম্বাবুয়েতে পরের টেস্টে অভিষেক চারজনের। শুরুর সময়টায় কিছু বুঝে উঠার আগেই অনেককে নিয়ে চলে নিরীক্ষা। দুর্ভাগ্যজনকভাবে টেস্টে ২১ বছর পার করে দেওয়ার পরও নিরীক্ষা থেকে বেরুতে পারেননি নির্বাচকরা।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add