for Add

নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

এবাদত হোসেন যখন রস টেলরের স্টাম্প উড়িয়ে দেন বাংলাদেশে তখনো ভোরের আলো ফুটেনি, কিন্তু ১১ হাজার কিলোমিটার দূরে মাউন্ট মঙ্গানুইর আলোতেই যেন ঝমমল করছিল গোটা বাংলাদেশ। মুশফিকুর রহিমের ব্যাটে যখন ম্যাচ জেতানো রান এলো তখন সূর্য উঁকি দিয়েছে শীতের সকালে। বাংলাদেশের ক্রিকেটেও যেন উঠেছে নতুন দিনের সূর্য।

চোখ ধাঁধানো পারফরম্যান্সে টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে তাদের মাঠে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ২০১৭ সালের পর ঘরের মাঠে কোন প্রতিপক্ষ টেস্টে হারাতে পারল কিউইদের। বুধবার মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে এল টাইগাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরেও বাংলাদেশ পেল প্রথম জয়ের দেখা।

সকালে প্রথম ঘন্টাতেই নিউজিল্যান্ডকে ১৬৯ রানে গুটিয়ে ব্যাটসম্যানদের কাজ সহজ করে রাখেন ইবাদত-তাসকিনরা। ৪০ রানের লক্ষ্য পেরুতে খুব বেশি বেগ পেতে হয়নি। সাদমান ইসলাম ৩ ও ৩ চারে নাজমুল হোসেন শান্ত ফেরেন ১৭ রান করে। ওভারেই কাজ সেরে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা।

নিশ্চিতভাবেই এটি বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন। এবং তা এলো দেশের ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারদের অবদান ছাড়াই। সাকিব আল হাসান, তামিম ইকবাল ছিলেন না। মাহমুদউল্লাহ তো অবসরেই। সিনিয়রদের মধ্যে ছিলেন কেবল মুশফিকুর রহিম। কিন্তু এই ম্যাচে তার অবদান কেবল ১২ রান ও ৩* রান।

আগের দিনের ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে নেমে বাংলাদেশের পেসারদের সামনে ১০ ওভারের একটু বেশি টিকতে পেরেছে নিউজিল্যান্ড। শেষ দিনে ইতিহাস গড়ার কাজটা তাই হয়ে গেছে খুব দ্রুতই।

বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ের পরিস্থিতি এসেছে সম্মিলিত প্রয়াসে। প্রথম ইনিংসে মুমিনুল হক, লিটন দাস, মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্তর ব্যাট ছিল দুর্বার। বল হাতে শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা এর আগেই দেখিয়েছিলেন মুন্সিয়ানা।

তবে বল হতে দ্বিতীয় ইনিংসে তাদের সবাইকে ছাপিয়ে গেলেন ইবাদত। ডানহাতি এই পেসার টেস্টে তার সাদামাটা তকমা ঝেড়ে হয়ে উঠলেন বিধ্বংসী।

ইনস্যুইং, আউটস্যুইং, রিভার্স, গতি মিলিয়ে মেলে ধরেন পেসের ঝাঁজ। চতুর্থ দিনেই দারুণ এক স্পেলে ৩ উইকেট তুলে জেতার রাস্তা করে দিয়েছিলেন তিনি। ইবাদত শেষ পর্যন্ত ৪৬ রানে নিলেন ৬ উইকেট। ২০১৩ সালের পর কোন বাংলাদেশি পেসার পেলেন টেস্টে ৫ উইকেটের দেখা। শেষ পর্যন্ত ইবাদতের ফিগার ২১-৬-৪৬-৬!

নিউজিল্যান্ডের বিপক্ষে ওদের মাঠে এর আগে তিন সংস্করণ ৩২ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। সবচেয়ে করুণ অবস্থা ছিল টেস্টেই। সম্ভাবনার বিচারে ওদের মাঠে টেস্ট জেতাও ছিল সবচেয়ে পেছনের কাতারে।

প্রায় অবিশ্বাস্যভাবে সেই কাজটাই হয়ে গেল সবার। বাংলাদেশের এই অর্জনের মাহাত্ম বোঝাতে পারে একটি তথ্য। গত ১০ বছরে উপমহাদেশের কোন দলই নিউজিল্যান্ডের মাঠে টেস্ট জেতেনি। পাকিস্তান সর্বশেষ জিতেছিল ২০১১ সালে, ভারত ২০০৯ সালে আর শ্রীলঙ্কা শেষবার নিউজিল্যান্ড জিতেছিল ২০০৬ সালে। আরেকটি তথ্য বোঝাবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের অজেয় চেহারা। ২০১৭ সালের পর ঘরের মাঠে কোন টেস্টই হারেনি নিউজিল্যান্ড। এই সময়ে জিতেছে টানা ৮টি টেসয় সিরিজ। প্রতিপক্ষের সেই দুর্গেই জয় বের করে ফেললেন মুমিনুলরা।

অথচ নিউজিল্যান্ডে টেস্ট খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়ার গ্লানি সঙ্গী ছিল বাংলাদেশের। সঙ্গী ছিল তীব্র সমালোচনার ধকল। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু হওয়া বাজে সময়ে দেশের ক্রিকেট ছিল বিষাক্ত হাওয়ায় ভরপুর। সব কিছুই আপাতত সরিয়ে দিল এই জয়।

জেতার পরিস্থিতি তৈরি ছিল আগের দিনেই। তবে পরিস্থিতি তৈরি করেও পথ হারানোর অনেক নজির আছে বাংলাদেশের। এবার তেমন কোন শঙ্কাই জাগেনি। শেষ দিনের একদম দ্বিতীয় ওভারেই বল হাতে নিয়ে ইবাদত আনেন সাফল্য। শুরুতেই সরিয়ে দেন পথের সবচেয়ে বড় কাটা রস টেইলরকে।

ইবাদতের ভেতরে ঢোকা দারুণ এক ডেলিভারিতে স্টাম্প খোয়ান টেইলর। ৯ বছর ও ৪৮ টেস্ট পর বাংলাদেশের কোন পেসার টেস্টে পান ৫ উইকেটের স্বাদ। পরের ওভারে শিকার ধরেন কাইল জেমিসনকেও।

ইবাদতের বলে ফ্লিক করতে গিয়েছিলেন জেমিসন। মিড উইকেটে দুর্দান্ত এক ক্যাচ হাতে জমান শরিফুল ইসলাম। সকাল বেলাতেই ইবাদতের জোড়া শিকার দেখে জ্বলে উঠেন তাসকিন আহমেদও। তার অফ স্টাম্পের বাইরে প্রলুব্ধ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফেরেন রাচিন রবীন্দ্র।তাসকিন তার পরের ওভারে রিভার্স স্যুয়িংয়ে বোল্ড করে দেন টিম সাউদিকে।

শেষ উইকেটটি ছাঁটেন মেহেদী হাসান মিরাজ। তবে তাতে বড় অবদান বদলি ফিল্ডার তাইজুল ইসলামের। মিরাজের বলে স্লগ সুইপ করতে গিয়েছিলেন টেন্ট বোল্ট। ডিপ মিড উইকেটে অসাধারণ এক ক্যাচ মুঠোয় জমান তাইজুল। শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

Tags: , ,

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add