for Add

করোনা আক্রান্ত আম্পায়ার, যুবাদের ম্যাচ বাতিল, সেমিতে পেল ভারতকে

যুব এশিয়া কাপের সেমিফাইনালে আগেই পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের। ম্যাচও চলছিল ঠিকঠাক। কিন্তু মাঝপথে জানা গেল, মাঠে থাকা একজন আম্পায়ার করোনাভাইরাসে আক্রান্ত। তখনই থামিয়ে দেওয়া হলো খেলা। পরে বাতিলই হলো ম্যাচটি।

মঙ্গলবার বাংলাদেশ যুব দলের মিডিয়া ম্যানেজার এইএম কাওসার মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেছেন, খেলা চলাকালে জানা যায় যে মাঠের একজন আম্পায়ারের করোনাভাইরাস পরীক্ষায় ফল পজিটিভ এসেছে, ‘একজন অন-ফিল্ড আম্পায়ার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন। সেকারণে ম্যাচটি বাতিল করা হয়েছে।’

ম্যাচ বাতিল হওয়ায় খুব একটা ক্ষতি হয়নি বাংলাদেশের। ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবেই সেমিতে নাম লিখেছে তারা। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলেরই পয়েন্ট সমান ৪। তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে যুবা টাইগাররা। তারই সুফল পেয়েছে তারা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার ফিরে যান দলীয় ২৬ রানেই। এরপর তৃতীয় উইকেটে প্রান্তিক নওরোজ নাবিল ও আইচ মোল্লা মিলে ৫৫ রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।

২ রানের ব্যবধানে এই দুই ব্যাটার ফিরে গেলে ফের চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে আরিফুল ইসলাম ও মোহাম্মদ ফাহিম দলের হাল ধরেন। অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার পথে ছিলেন তারা। কিন্তু ৩২.৪ ওভারে দলের রান যখন ৪ উইকেটে ১৩০, তখনই ম্যাচ বাতিল হয়ে যায়।

বাংলাদেশের পক্ষে ৬৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৫ রান করে আউট হন নাবিল। ৪৫ বলে ২টি চারে ২৪ রানের ইনিংস খেলেন আইচ। ম্যাচ বাতিল হওয়ার আগে আরিফুল ৩৪ বলে ১৯ ও ফাহিম ২৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। লঙ্কান বোলারদের মধ্যে ট্রিভেন ম্যাথিউ ও দুনিথ ভেলালাগে ২টি করে উইকেট নেন।

আগামী ৩০ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠেয় সেমিফাইনালে ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশের যুবারা। একই দিনে দুবাইতে আরেক সেমিতে পাকিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। আসরের ফাইনাল হবে ৩১ ডিসেম্বর।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add