for Add

ইংল্যান্ড ৬৮ রানে অলআউট, ইনিংস ব্যবধানে জয় অস্ট্রেলিয়ার

চতুর্থ আদিবাসী ক্রিকেটার হিসেবে টেস্টে ব্যাগি গ্রিন ক্যাপ পেয়েই নিজের জাত দেখালেন স্কট বোল্যান্ড। ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে দুই ম্যাচ হাতে রেখে ৩-০ তে অ্যাশেজ জেতাতে অবদান রাখলেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট শেষ হলো তৃতীয় দিন লাঞ্চের আগেই। মঙ্গলবার সকালে এক ঘণ্টার একটু বেশি সময় পরই অ্যাশেজের ভস্মদানি নিজেদের কাছে রাখা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ওপর অস্ট্রেলিয়ার পেসাররা চড়াও হয়েছিল শুরু থেকেই। দ্বিতীয় দিন শেষ ঘণ্টায় তিন বলে দুই উইকেট নেওয়া বোল্যান্ড তৃতীয় দিন সকালে ইনিংস ও ১৪ রানের জয়ে নেন আরো চার উইকেট। ২১ বলের ব্যবধানে ৬ উইকেট নেন এই পেসার।

৪ উইকেটে ৩১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড, যার মধ্যে অন্য দুটি উইকেট নেন মিচেল স্টার্ক। নতুন সকালে প্রথম ২৫ মিনিটের মধ্যে বেন স্টোকসের উইকেট নেন তিনি, শেষ করেন ২৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে।

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৮৫ রানে আটকে দেওয়ার পেছনে প্যাট কামিন্স ও নাথান লিয়ন তিনটি উইকেট করে উইকেট নেন। তবে শেষ চিত্রনাট্য লেখা ছিল বোল্যান্ডের জন্য। ভিক্টোরিয়ার হয়ে দারুণ পারফরম্যান্স করে এমসিজি স্পেশালিস্ট হিসেবে দলে জায়গা পাওয়া এই পেসার প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে নেন ১ উইকেট। তবে তার বল ব্যাটসম্যানদের কাঁদিয়ে ছেড়েছে এবং সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে নিলেন ৬ উইকেট। তাতে করে ম্যাচসেরার পুরস্কার মুলাঘ মেডেল জিতেছেন তিনি।

দ্বিতীয় দিন করোনার হানায় কাঁপন ধরেছিল ইংল্যান্ডের ক্যাম্পে। খেলোয়াড়রা নেগেটিভ হওয়ায় ম্যাচ মাঠে গড়ায়, কিন্তু অস্ট্রেলিয়াকে বড় লিড নিতে দেয়নি তারা। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে নড়বড়ে ব্যাটিং লাইন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৬৮ রানে অলআউট তারা।

১৯৩৬ সালের পর অস্ট্রেলিয়ায় এটাই সর্বনিম্ন অ্যাশেজ স্কোর এবং ১৯০৪ সালের পর দেশটিতে ইংল্যান্ডের সর্বনিম্ন দলীয় রান।

স্টোকসের (১১) মিডল স্টাম্প ভেঙে দেন স্টার্ক। অজি পেসারের ফুলারে ডিফেন্সিভ শট খেলতে গিয়ে বোল্ড ইংলিশ ব্যাটসম্যান। বোল্যান্ড তার দিনের পঞ্চম বলে জনি বেয়ারস্টোকে (৫) এলবিডব্লিউ করেন। ওই ওভারের প্রথম বলে ক্যামেরন গ্রিনের হাতে গালিতে জীবন পাওয়া এই ব্যাটসম্যান রিভিউ নিলেও আম্পায়ার্স কলে বিদায় নেন।

কামিন্সের বলে রুট তো আহত হওয়ার মতো অবস্থায় পড়েছিলেন। এক সপ্তাহে তৃতীয়বারের মতো কুচকিতে আঘাত পান তিনি। এবার অবশ্য তাড়াতাড়ি উঠে দাঁড়ান। এবারো ইনিংস সেরা ২৮ রান করেন, কিন্তু বোল্যান্ডের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ডেভিড ওয়ার্নারের ক্যাচ হন। এই বছর শেষ করলেন ১৭০৮ রান করে, এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভিভ রিচার্ডসের চেয়ে দুটি কম এবং মোহাম্মদ ইউসুফের চেয়ে ৮০ রান দূরে থেকে।

ইংল্যান্ড তারপর অসহায় আত্মসমর্পণ করে বোল্যান্ডের তিন বলের ব্যবধানে খালি হাতে মার্ক উড ও ওলি রবিনসনের বিদায়ে। এই বছর ৫৪ বার ডাক দেখল ইংল্যান্ড। উড বোল্যান্ডকে ফিরতি ক্যাচ দিয়ে পঞ্চম শিকার হন এবং রবিনসন আউটসাইড অফ স্টাম্পের বলে তৃতীয় স্লিপে ক্যাচ দেন মার্নাস লাবুশেনকে।

ইংল্যান্ডের শেষ উইকেটটি পান গ্রিন, জেমস অ্যান্ডারসনকে ২ রানে ফেরান তিনি। তাতে অস্ট্রেলিয়া পায় দারুণ জয় এবং বোল্যান্ড নাম লিখলেন স্মরণীয় ব্যক্তিদের কাতারে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add