for Add

মাহমুদউল্লাহ, তামিম, মাশরাফিকে নিয়ে শক্তিশালী ঢাকা

বিপিএলের ড্রাফটের আগেই ছয়টি ফ্র্যাঞ্চাইজি একজন করে দেশি ক্রিকেটার চূড়ান্ত করে নিয়েছিল। কিন্তু তাদের মধ্যে ছিলেন না মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক দল পেলেন না ড্রাফটের প্রথম ও দ্বিতীয় ডাকেও। অবশেষে তৃতীয় ডাকে ঠিকানা খুঁজে পেলেন তিনি। অভিজ্ঞ এই ডানহাতি পেসারকে নিল ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএলের ড্রাফট।

তৃতীয় ডাকে বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফির নাম উচ্চারণ করেন মাহমুদউল্লাহ। ‘এ’ ক্যাটাগরিতে থাকা এই অভিজ্ঞ ডানহাতি পেসারের মূল্য ৭০ লাখ টাকা। ড্রাফটের আগেই ঢাকার হয়ে খেলা চূড়ান্ত হয়েছিল মাহমুদউল্লাহর। আর আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে থাকা এই ফ্র্যাঞ্চাইজি প্রথম ডাকে নেয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে।

মাহমুদউল্লাহ, তামিম ও মাশরাফি- পঞ্চপাণ্ডবের তিনজনই এবারের বিপিএলে খেলবেন ঢাকার হয়ে। এছাড়া, সাকিব আল হাসানকে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স মুশফিকুর রহিমকে দলে টেনেছে।

বিপিএলের আগের সাত আসরের চারটিতে চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির নেতৃত্বাধীন দল। প্রথম তিন আসরেই শিরোপা জেতেন তিনি। প্রথম দুবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে, পরেরবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এরপর পঞ্চম আসরে তার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স।

আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল। ১৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এবারের আসর। খেলা হবে তিনটি ভেন্যুতে- ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।

গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী এবং সাবেক চ্যাম্পিয়ন রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই এবার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনার ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল।

ঢাকা দল

সরাসরি: মাহমুদউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান)।

ড্রাফট থেকে দেশি: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ ও ইবাদত হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকি (আফগানিস্তান)।

ড্রাফট শেষ হওয়ার পর: রিশাদ হোসেন।

Tags: , , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add