for Add

বক্সিং ডে টেস্ট দিয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আজ শুরু

আজ রোববার তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ডিসেম্বর হওয়ায় টেস্টটি বক্সিং ডে হিসেবে বিবেচিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে প্রথমবারের মত খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে এবারের আসরে ৭টি ম্যাচ খেলে ফেলেছে ভারত। তাই দু’দলেরই লক্ষ্য সিরিজে সাফল্য পাওয়া।

বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়া প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় ভারত-দক্ষিণ আফ্রিকা উভয় দলই।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর থেকে দক্ষিণ আফ্রিকাতে বক্সিং ডে টেস্টে ম্যাচ হয় নিয়মিত। ১৯৯২ সালে প্রথম পোর্ট এলিজাবেথে হয় ‘বক্সিং ডে টেস্ট’।

পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। ৫টি সিরিজ খেলে ২টিতে জয় পায় তারা। আর ১৩ ম্যাচে ৫ জয় ও ৮ হারে ২৬৪ পয়েন্ট পেয়েছিল প্রোটিয়ারা।

এ বছরের জুনে সর্বশেষ টেস্ট খেলে দক্ষিণ আফ্রিকা, যেটি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের সিরিজ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সংক্ষিপ্ত ভার্সনের দিকেই বেশি মনোযোগ ছিল তাদের। বিশ্বকাপকে সামনে রেখে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল তারা। এছাড়া ৩ ম্যাচের দু’টি সিরিজও খেলেছিল প্রোটিয়ারা।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাগ্য সহায় না হওয়ায় সেমিফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভে দুর্দান্ত খেলার পরও রান রেটের মারপ্যাচে পড়ে সেমিতে উঠে ব্যর্থ হয় প্রোটিয়ারা। সুপার টুয়েলভে ৫ ম্যাচের ৪টিতে জয় পেয়েছিল চোকারখ্যাত দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের পর গেল মাসে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল তাদের। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হবার পর করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে সিরিজটি বাতিল করা হয়।

এবার ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভাল করার ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী প্রোটিয়ারা। কারণ ঘরের মাঠে ভারতের কাছে কখনও টেস্ট সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা। সেই ধারাটাই অব্যাহত রাখতে চায় প্রোটিয়ারা। এমনটাই বললেন দলের অধিনায়ক ডিন এলগার। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ঘরের মাঠে আমাদের রেকর্ড ভাল। আশা করি, এটি ধরে রাখতে পারব। ভারত শক্তিশালী দল। সাফল্য পেতে আমাদের ভাল খেলতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে প্রথম খেলতে নামছিঅ এই আসরে ভাল করতে হবে। গত আসরে আমরা ভাল করতে পারিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি সিরিজই জিতেছে ভারত। তবে সিরিজের চাইতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভারতের ক্রিকেট মহল।

ওয়ানডে অধিনায়কত্ব থেকে কোহলিকে সরিয়ে দেয়া, বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী-কোহলির মধ্যে কথা নিয়ে লুকোচুরি। এসব নিয়ে টালমাটাল ছিল ভারতের ক্রিকেট। এ অবস্থার মধ্যেই দক্ষিণ আফ্রিকা সফরে যায় ভারত।

দক্ষিণ আফ্রিকা পৌঁছে বির্তককে পেছনে ফেলে টেস্ট সিরিজের জন্য নিজেদের ভালভাবে প্রস্তুত করেছে ভারত। টেস্ট সিরিজ নিয়ে পরিকল্পনাও শেষ, সেটি বুঝা যাচ্ছে ভারতের সহঅধিনায়ক লোকেশ রাহুলের কন্ঠে, ‘প্রত্যেক দলই চায় টেস্ট ম্যাচ জিততে ২০ উইকেট শিকার করতে। এই কৌশল আমরা আগেও প্রয়োগ করেছি। বিদেশে আমরা যেকয়টি টেস্ট খেলেছি, এই কৌশল কাজে এসেছে।’ তিনি আরও বলেন, ‘সেরা প্রস্তুতি নিয়ে একটা সুযোগ নিতে চাই। প্রস্তুতির দিক থেকে আমি সন্তুষ্ট। শুধু আমিই নই দলের সবাই অনুশীলনে ডুবে ছিল। চেষ্টা করবো দলের জন্য শুরুটা ভাল করতে। আশা করি সেটা পারব।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ জয়, ১ হার ও ২ ড্রতে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ভারত।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add