for Add

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আবারো উড়ল বাংলাদেশের বিজয় কেতন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মারিয়া মান্ডার দল।

৮০তম মিনিটে এই আসরের সর্বোচ্চ গোলদাতা শাহেদা আক্তার রিপার ব্যাকহিলে বক্সের বেশ দূর থেকে উঁচু শট নেন আনুচিং মোগিনি। ভারতের গোলকিপার আনশিকা তা ফিরিয়ে দিতে চেয়েছিলেন। তিনি হাত দিয়ে বল ঠেললেও দুর্ভাগ্যবশত জালে জড়ায়।

রাউন্ড রবিন লিগ পর্বে আগের দেখায় ভারতকে ১-০ গোলেই হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে। পরে ভুটানকে ৬-০ ও শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারায় স্বাগতিকরা।

শ্রীলঙ্কাকে আগের ম্যাচে গুঁড়িয়ে দেওয়া বাংলাদেশ দল চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। সোহাগী কিসকু, স্বপ্না রানী, মোগিনি ও আফাইদাকে বেঞ্চে রেখে নেওয়া হয় মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও নিলুফার ইয়াসমিনকে। ১৫ মিনিটেই গোল পেয়ে যেতে পারত বাংলাদেশ।

মারিয়ার লম্বা শট ভারতের গোলকিপার আনশিকা ঠেকালেও বল ধরে রাখতে পারেননি। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লক্ষ্যে শট নেন তহুরা। দুর্বল শটটি ছুটে গিয়ে গোললাইন থেকে বিপদমুক্ত করেন নির্মলা দেবী। বল লুফে নেন আনশিকা। মারিয়ারা গোলের জোর দাবি করলেও নেপালি রেফারি অঞ্জনা রয় সাড়া দেননি।

গোলের আরেকবার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। ২৫ মিনিটে থ্রো ইনে সতীর্থের ফিরতি পাসে শট নিয়েছিলেন মোগিনি। বল আনশিকাকে ফাঁকি দিলেও দূরের পোস্টে আঘাত করে। গোলশূন্য স্কোরে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে শামসুন্নাহার জুনিয়র তিনটি সুযোগ নষ্ট করেন। সবচেয়ে হতাশার মুহূর্ত আসে ৪৬ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে। পরে এই উইঙ্গারের দুটি প্রচেষ্টা ক্রসবারের উপর দিয়ে গিয়ে হতাশ করে।

অগণিত সুযোগ নষ্টের পর মারিয়াদের উদযাপনের ক্ষণ আসে। ৭৯ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। আর তাতেই দক্ষিণ এশিয়ায় বয়সভিত্তিক ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

তিন বছর আগে ভুটানে প্রথমবার মেয়েদের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৮ সাফে নেপালকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালের পর এই বছর টুর্নামেন্টটি আয়োজিত হলো বয়স এক বছর বাড়িয়ে। আর সেখানেও লাল-সবুজের দাপট। গোলাম রাব্বানী ছোটনের দল প্রথম আসরেই চ্যাম্পিয়ন হলো ভারতকে হারিয়ে।

পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন রিপা।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add