for Add

দশজনের সেভিয়াকেও হারাতে পারলো না বার্সা

স্প্যানিশ লা লিগায় মঙ্গলবার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল সেভিয়া ও বার্সেলোনা। র‌্যামোন সানচেজ পিজ্জুয়ান স্টেডিয়ামে ৬৪ মিনিটে দশজনের দলে পরিণত হওয়া সেভিয়াকেও হারাতে পারেনি বার্সা। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা।

এই ড্রয়ে ১৮ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে কাতালানরা। অন্যদিকে সমান ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। ১৮ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।

পয়েন্ট টেবিল বিবেচনায় এই ড্র বার্সেলোনার জন্য জয়ের সমান। কারণ, সেভিয়া সেই অনেকদিন ধরেই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান নিজেদের দখলে রেখেছে। অন্যদিকে বার্সেলোনা পয়েন্ট টেবিলের সপ্তম থেকে নবম স্থানের মধ্যে উঠানামা করছে। সেই সেভিয়ার মাঠে, দশজনের বিপক্ষে ড্র করেছে জাভির শিষ্যরা।

অবশ্য ৩২ মিনিটে বার্সেলোনা পিছিয়েও পড়েছিল। এ সময় কর্নার পায় সেভিয়া। তাদের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপো গোমেজ পেনাল্টি বক্সের জটলা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কর্নার থেকে তাকে উদ্দেশ্য করে ব্যানানা শট নেন ইভান রাকিটিচ। গোমেজের নেওয়া ডান পায়ের নিচু শট দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড়সহ গোলরক্ষক রীতিমতো বোকা বনে যান।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি কাতালানের ক্লাবটি। বিরতিতে যাওয়ার আগে সমতা ফেরায় তারা। তাদের গোলটিও আসে কর্নার থেকে। এ সময় (৪৫ মি.) কর্নার পায় বার্সা। কর্নার থেকে ওসমানে দেম্বেলের নেওয়া উঁচু শটে বেশ খানিকটা লাফিয়ে উঠে হেড নেন রোনাল্ড আরাউজো। বল জালে আশ্রয় নেয়। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৬৫ মিনিটে দশজনের দলে পরিণত হয় সেভিয়া। এ সময় বাজে ফাউলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন তাদের জুলেস কৌন্ডে। বাকি সময় দশজন নিয়ে খেলেও কোনো গোল হজম করেনি তারা। অর্থাৎ বার্সেলোনা প্রাণপণ চেষ্টা করেও আর কোনো গোল করতে পারেনি। তাতে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add