for Add

নিউজিল্যান্ডে রান পাওয়ার উপায় জানেন মুশফিক

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আর ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গে গোল হয়ে বসেছিলেন অধিনায়ক মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও লিটন দাস। তারা সবাই যার কথা মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডে ব্যাটসম্যানদের কি করলে সফল হওয়া যাবে সেটাই ছিল আলোচনার বিষয়বস্তু।

গত ১০ ডিসেম্বর নিউজিল্যান্ড পৌঁছে এতদিন ক্লান্তিকর কোয়ারেন্টিনে কাটাতে হয়েছিল বাংলাদেশ দলকে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সেই বন্দিত্ব থেকে ঘটে মুক্তি।

অবসাদ ঝেড়ে ফেলে এখন ক্রিকেটের লড়াইয়ে মন দেওয়ার সময়। সামনে অপেক্ষা করছে যে কঠিন চ্যালেঞ্জ তাতে সফল হওয়ার উপায় তো খুঁজতে হবে।

বাংলাদেশ দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক। অনুমিতভাবে নিউজিল্যান্ডের মাঠেও দলের হয়ে সবচেয়ে খেলার অভিজ্ঞতা তার। সম্ভবত কোচদের কেউই তাকে নিউজিল্যান্ডের কন্ডিশন নিয়ে দলের জুনিয়রদের পরামর্শ দিতে অনুরোধ করেছিলেন।

মুশফিক মেলে ধরলেন তার অভিজ্ঞতার ঝুলি। এমনিতে পেস ও বাউন্সি উইকেটে উপমহাদেশের ব্যাটসম্যানদের তীব্র চ্যালেঞ্জ থাকলেও মুশফিক জানালেন, নিউজিল্যান্ডের উইকেটে আছে প্রচুর রান। তা পেতে হলে দেখাতে হবে নিবেদন, ধরতে হবে ধৈর্য, ‘নিউজিল্যান্ডে সাদা বল ও লাল বলে বেশ বড় তফাৎ আছে। লাল বলে শুরুতে বোলারদের জন্য কিছু না কিছু থাকে। কিন্তু কেউ যদি থিতু হতে পারে তাহলে অনেক রান আছে। কারণ এখানকার উইকেটে ভালো বাউন্স থাকে। বল সুন্দর করে ব্যাটে আসে।’

নিউজিল্যান্ডের মাঠে এখন পর্যন্ত ৪ টেস্ট খেলে ৮ ইনিংসে ৩১.৭১ গড়ে মুশফিক করেছেন ২২২ রান। আছে এক সেঞ্চুরি। ২০১৭ সালে ওয়েলিংটনে করেছিলেন ১৫৯ রান। ১৫৯ রানের সেই ইনিংসটাই মূলত নিউজিল্যান্ডে মুশফিকের গড়কে করেছে ভদ্রস্থ।

ওয়েলিংটনে সেই টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ৮ উইকেতে ৫৯৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছিল। মুশফিকে ছাপিয়ে আরেকজন ছিলেন সফল। ২১৭ রান করা সাকিব আল হাসান এই সিরিজে নেই।

প্রথম ইনিংসে এত বড় রান করেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থতায় ম্যাচ হেরেছিল বাংলাদেশ। নিউজিল্যাডের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে সব সংস্করণ মিলিয়ে ৩৩ ম্যাচ খেলেও জয় নেই বাংলাদেশের, এমনকি কোন টেস্ট ড্রও করতে পারেনি। এবার ভিন্ন কিছু করতে হলে ব্যাটসম্যানদেরই নিতে হবে মূল দায়িত্ব। মুশফিকের কথা মেনে নিউজিল্যান্ডের মাঠে রান বের করার পথে মুমিনুল হকরা হাঁটতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

১ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল।

Tags: ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add