for Add

জয়ের সুবাস পাচ্ছে মধ্যাঞ্চল, অমিত-হৃদয়ের সেঞ্চুরি

প্রথম ইনিংসে অল্প কিছু রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসে হতাশ করল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলের পেসারদের তোপের পর বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ঘূর্ণিতে তারা গুটিয়ে গেল দুইশর নিচে। সহজ লক্ষ্য তাড়ায় মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারের দায়িত্বশীল ব্যাটিংয়ে তারা পাচ্ছে জয়ের সুবাস। আরেক ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিসিবি দক্ষিণাঞ্চলের অমিত হাসান ও তৌহিদ হৃদয়। ওই লড়াই এগোচ্ছে ড্রয়ের দিকে।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান। ক্রিজে আছেন ওপেনার মিঠুন ৫৪ বলে ৪২ রানে। তিনে নামা সৌম্য খেলছেন ৬৯ বলে ৩৩ রানে। তাদের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৬২ রান। আরেক ওপেনার মিজানুর রহমান ১৫ বলে ১২ করে শিকার হন এনামুল হকের।

১৯৯ রানের লক্ষ্য তাড়ায় জয়ের জন্য আরও ১১২ রান দরকার মধ্যাঞ্চলের। তাদের হাতে রয়েছে ৯ উইকেট। এর আগে ২২৭ রানে থামে দলটির প্রথম ইনিংস। তাতে ১৮ রানের লিড পায় প্রথম ইনিংসে ২৪৫ রান তোলা পূর্বাঞ্চল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় তারা অলআউট হয় মাত্র ১৮০ রানে।

দ্বিতীয় দিনের ৯ উইকেটে ২২৩ রান নিয়ে খেলতে নেমে আর মাত্র ৪ রান যোগ করতে পারে মধ্যাঞ্চল। রবিউল হক এলবিডব্লিউ হন তানভীর ইসলামের ডেলিভারিতে। তিনি ৩ উইকেট নেন ৪২ রানে। আসাদুজ্জামান পায়েল সমানসংখ্যক উইকেট দখল করতে দেন ৪৯ রান।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষের পেসারদের তোপের মুখে পড়ে পূর্বাঞ্চল। ৫১ রানে তারা খোয়ায় ৬ উইকেট। দুই অঙ্কে পৌঁছান কেবল মোহাম্মদ আশরাফুল (৪৫ বলে ১৬ রান) ও নাদিফ চৌধুরী (২৭ বলে ১০ রান)। দলটির চরম বিপর্যয়ে সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন প্রিতম কুমার ও নাঈম হাসান। দুজনই পান ফিফটি। এই জুটি ভাঙার পর পূর্বাঞ্চলের ইনিংস মুড়িয়ে দেন মুরাদ।

ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ৫৬ বলে ৫৪ রান করেন প্রিতম। তিনি ক্যাচ দেন মিজানুর রহমানের হাতে। তানভীর এলবিডব্লিউ হন রানের খাতা খোলার আগে। ৮৮ বলে ৬৮ করে স্টাম্পড হন নাঈম। এরপর শেষ ব্যাটার হিসেবে শূন্য রানে বিদায় নেন পায়েল। ৩৭ রানে ৪ উইকেট দখল করে মধ্যাঞ্চলের সফলতম বোলার মুরাদ। আবু হায়দার রনি ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ২টি করে উইকেট।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উত্তরাঞ্চলের ৩৮৫ রানের জবাবে দিন শেষে দক্ষিণাঞ্চলের রান ৩ উইকেটে ৩৫০। তিন দিন পেরিয়ে গেলেও দুই দলের একটি করে ইনিংসও এখনও শেষ না হওয়ায় এই ম্যাচে ফল আসার সম্ভাবনা ক্ষীণ। আগের দিনের ২ উইকেটে ১১২ রান নিয়ে খেলতে নামে উত্তরাঞ্চল। গোটা দিনে কেবল ১ উইকেট হারিয়ে তারা যোগ করে আরও ২৩৮ রান। তৃতীয় উইকেটে অমিত ও হৃদয়ের জুটিতে আসে ২৫৮ রান।

১৩ চার ও ৩ ছয়ের সাহায্যে হৃদয় ২৮৬ বলে ১৫৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী জাকির হাসান খেলছেন ৪০ বলে ১৭ রানে। মোহাম্মদ শরিফুল্লাহর শিকার হয়ে অমিত সাজঘরে ফেরেন ১৩১ রানে। ৩৭৩ বলের ইনিংসে ১২ চার মারেন তিনি।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add