for Add

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে বাংলাদেশ-ভারত আজ মুখোমুখি

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বুধবার বাংলাদেশ ও ভারত একে অপরের মুখোমুখি হচ্ছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে।

শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ খেলে দর্শকদের উপভোগ্য ম্যাচ উপহার দেয়া। প্রাথমিক এই লক্ষ্য পুরণ করার পর ভারতের বিপক্ষে বুধবারের ফাইনালে দল আরো উজ্জীবিত হয়ে খেলবে।’

ফাইনাল ম্যাচ আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে কোচ ছোটন জানান,‘আশা করি আমরা শিরোপা জয় করতে পারব। এ বিষয়ে দল যথেষ্ট আত্মবিশ্বাসী।’ চ্যাম্পিয়নশিপে নিজের দলটিকে ভারসাম্যপূর্ণ উল্লেখ করে ছোটন আরো জানান, ভারত সব সময় শক্তিশালী দল গঠন করলেও ফাইনালে তার শিষ্যরা আরো ভাল খেলে লক্ষ্য অর্জনে সক্ষম হবে।

এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নারী দলের কোচ বলেন, প্রতিটি ম্যাচেই প্রায় সব খেলোয়াড় গোল পাচ্ছে। এটি দলের জন্য ভাল একটি দিক এবং এতে তাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। তার আশা, ফাইনালে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে সফলতা পাবে বাংলাদেশ।

এদিকে টুর্নামেন্ট জুড়ে ভারত যথেষ্ট ভাল খেলেছে বলে দাবী করেছেন সফরকারী দলটির প্রধান কোচ অ্যালেক্স এমব্রোস। ফাইনালের আগে দল আগের ভুল-ভ্রান্তি শুধরে নিয়েছে উল্লেখ করে বলেন, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার শিষ্যরা।

রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশ তাদের সূচনা ম্যাচে হিমালয় কন্যা নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও পরবর্তীতে পেছানে ফিরে তাকায়নি। ভুটানকে ৬-০ গোলে, শক্তিশালী ভারতকে ১-০ গোলে এবং লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ছোটনের শিষ্যরা।

অপরদিকে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জয় নিয়ে লিগ পর্ব শুরু করার পর ভুটানকে হারায় ৩-০ গোলে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে আর পেরে উঠেনি উপমহাদেশের এই পাওয়ার হাউজ। হার মেনেছে ১-০ গোলে। লিগের শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

এদিকে টুর্নামেন্টের আরেক শক্তিধর নেপাল স্বাগতিক বাংলাদেশকে গোলশূন্য রুখে দেয়ার পর শ্রীলঙ্কা ও ভুটানকে হারিয়ে দিয়েছিল যথাক্রমে ৬-০ ও ৪-০ গোলে। কিন্তু শক্তিশালী ভারতের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে বাধ্য হয় গতবারের রানার্সআপরা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add