for Add

শ্রীলঙ্কাকে ১২ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ ফাইনালে

আফিদা ও রিপার জোড়া হ্যাটট্রিকের উপর ভর করে শ্রীলঙ্কানদের গুঁড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বীপদেশ লঙ্কার বিপক্ষে ১২-০ গোলে জয় লাভ করেছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো ৮ গোল দিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।

স্বাগতিক দলের হয়ে হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন যথাক্রমে আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।

আগামী বুধবার সন্ধ্যা ৬টায় ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।

একই ভেন্যুতে রোববার দিনের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় নেপাল। ফলে ফাইনালে স্থান পেতে বাংলাদেশের দরকার ছিল এক পয়েন্ট। তারপরও ক্ষীণ আশা নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ম্যাচের দিকেই তাকিয়ে ছিল নেপাল। শ্রীলঙ্কা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলার সুযোগ পেতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপাল বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add