for Add

দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনে অটল ফিফা

চার বছরের পরিবর্তে প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের বিতর্কিত পরিকল্পনায় এখনো অটল রয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। সোমবার ফিফা সদস্যভুক্ত ২১১টি ফেডারেশনের সাথে ভার্চুয়ালি আয়োজিত বৈশ্বিক সম্মেলনে ফিফা এই পরিকল্পনার ব্যাপারে নিজেদের অবস্থানের পক্ষে মত দিয়েছে।

এই সম্মেলনে কোন ভোটাভুটি না হলেও ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন ফেডারেশনগুলো নিয়মিত বিশ্বকাপে আগ্রহী নাকি আর্সেন ওয়েঙ্গারের নতুন পরিকল্পনায় আগ্রহী সে ব্যপারে সবার মতামত চাওয়া হবে।

উল্লেখ্য আর্সেনালের সাবেক বস আর্সেন ওয়েঙ্গার বর্তমানে ফিফার ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপের মত সর্বোচ্চ আসর আয়োজনের পরিকল্পনা তারই মস্তিষ্ক প্রসূত।

সেপ্টেম্বরে ফরাসী পত্রিকা এল’ইকুইপকে ওয়েঙ্গার বলেছিলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়ন হলে আগের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে দেশগুলো। এর মাধ্যমে ফুটবলের মান ও প্রতিযোগিতা অনেকাংশেই বৃদ্ধি পাবে। এখানে অর্থের বিষয়টি মোটেই মূখ্য নয়।’

১৯৩০ সাল থেকে বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়ে আসছে। ১৯৯১ সাল থেকে নারীদের বিশ্বকাপও এভাবেই আয়োজিত হচ্ছে।

ইউরোপীয়ান ও দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ও কনমেবল ইতোমধ্যেই এই পরিকল্পনার বিরোধীতা করেছে। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো এক হয়ে এই পরিকল্পনা বাতিলের বিষয়ে মত দিয়েছে। বিশ্বব্যাপী খেলোয়াড়দের ইউনিয়ন ফিফপ্রো এই ধরনের পরিকল্পনাকে মোটেই আমলে নেয়নি।

তবে গত মাসে ৫৪ সদস্যের আফ্রিকান ফুটবল কনফেডারেশন এই পরিকল্পনার পক্ষে মত দিয়ে জানিয়েছে বিষয়টি আরো পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

এদিকে আন্তর্জাতিক ক্যালেন্ডারগুলো ২০২৪ সালে নবায়ন করা হবে। আর সেটাকে সামনে রেখে অনেকেই বিভিন্নভাবে ভবিষ্যতের পরিকল্পনাগুলোতে হস্তক্ষেপ করার চেষ্টা করবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতি দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজিত হলে তা খেলোয়াড়দের শারিরীক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রচন্ড একটি চাপ পড়বে বলেও অনেকেই মত দিয়েছেন। ফিফপ্রো ইতোমধ্যেই বর্তমানে ব্যস্ত সূচী নিয়ে বারবার শঙ্কা প্রকাশ করে যাচ্ছে। একইসাথে আর্থিক বিষয়টিও এখানে জড়িত। প্রতি বছর আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে যদি ক্লাব তাদের খেলোয়াড়দের না ছাড়ে সেক্ষেত্রে বিষয়গুলো আরো জটিল আকার ধারণ করবে।

ওয়েঙ্গারের পরিকল্পনা অনুযায়ী বাছাইপর্বগুলো প্রতি বছর দুটি উইন্ডোতে ভাগ হয়ে অক্টোবর ও মার্চে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ক্লাবগুলো কার্যত লাভবান হবে। এতে করে প্রতি মৌসুমে চার থেকে পাঁচবার খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছাড়ার কোন সুযোগ থাকবে না।

ফিফা অবশ্য দাবী জানিয়েছে এই পরিকল্পনা মূলত ভক্তদের দীর্ঘদিনের দাবী থেকেই আনা হয়েছে। নিজেদের ফেবারিট ক্রীড়া হিসেবে ফুটবলকে মনোনীত করা ৩০ হাজার সমর্থকের উপর পরিচালিত একটি জরিপের ফল সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ৬৩.৭ শতাং সমর্থক দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের পক্ষে নিজেদের মত দিয়েছেন।

আগামী বছর ৩১ মার্চ দোহায় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে ২১১ সদস্যের ভোটের উপর এই পরিকল্পনার ভবিষ্যত নির্ভর করছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add