for Add

কিংসকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন আবাহনী

ঘরোয়া ফুটবলে অনিয়মিত টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। দেশ যখন স্বাধীনতার অর্জনের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে তখন আয়োজন হলো স্বাধীনতা কাপের ১১তম আসর। আগের ১০ আসরের মধ্যে মাত্র একবার শিরোপা জিতেছিল ঘরোয়া ফুটবলে অন্যতম সফল দল আবাহনী। তাও কি না ৩১ বছর আগে ১৯৯০ সালে।

দীর্ঘ এ সময়ে দুইবার ফাইনালে উঠেও শিরোপা উদ্ধার করতে পারেনি ধানমন্ডির ক্লাবটি। অবশেষে সফল আকাশী-নীলরা। দীর্ঘ তিন দশক পর স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা উদ্ধার করতে পেরেছে আবাহনী। পর্তুগিজ কোচ মারিও লেমসের হাত ধরে আবার স্বাধীনতা কাপ ফুটবলে ট্রফি গেলো আবাহনীর ঘরে।

ফাইনালের মঞ্চে আবাহনীর প্রতিপক্ষ ছিল বসুন্ধরা কিংস। কাগজ-কলমে কেউ কারও কম নয়। তবে মাঠে শক্তির সেই সমতা যেন আকাশে উবে গিয়েছিল আবাহনীর দুর্দান্ত ফুটবলে। এক কথায় বসুন্ধরা কিংস আবাহনীর সঙ্গে কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। ৩-০ গোলে ফাইনাল জিতে আড়াই যুগ পর মর্যাদার ট্রফিটি ঘরে নিলো প্রিমিয়ার লিগের ৬ বারের চ্যাম্পিয়নরা।

গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হয়েছিল। ৫৩ মিনিটে রাফায়েল অগাস্টিনের পাস ধরে কিংসের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দর্শনীয় প্লেসিংয়ে গোল করেন রাকিব হোসেন। আবাহনী ব্যবধান দ্বিগুণ করে ৬১ মিনিটে পেনাল্টি থেকে। আবাহনীর কোস্টারিকান ফরোয়ার্ড বল নিয়ে বক্সে ঢুকলে তাকে ফেলে দেন রিমন হোসেন। পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলিয়ান গোমেজ।

৭২ মিনিটে রাফায়েল অগাস্টিনের কর্নারে ইরানি মিলাদ শেখের মাথা হয়ে বল যায় ব্রাজিলিয়ান গোমেজের সামনে। সুযোগ হাতছাড়া করেননি ব্রাজিলিয়ান-কিংসের জাল কাঁপিয়ে আবাহনীকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে।

৩ গোলে পিছিয়ে পড়া বসুন্ধরা বাকি সময় চেষ্টা করে ম্যাচে ফিরতে। পারেনি। উল্টো আবাহনী ব্যবধান বাড়িয়ে নেয়ান সুযোগ পেয়েছিল ৮৪ মিনিটে। রাকিবের লম্বা পাস ধরে বাম দিকে দিয়ে ঢুকে জোরালো শট নিয়েছিলেন গোমেজ। দ্বিতীয় পোস্টে বাতাস দিয়ে বল বাইরে গেলে ব্যবধান আর বাড়েনি আবাহনীর।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add