for Add

কোরিয়ার ঘাম ঝরিয়ে দিলো বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ হারবে সেটা অনুমেয়ই ছিল। কত গোলে হারবে সেটাই ছিল দেখার। কারণ, বিশ্বের অন্যতম পরাশক্তি দলটির বিপক্ষে আগে ভুরিভুরি গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারী। সর্বশেষ ম্যাচ হার ছিল ৭-০ গোলের।

যে কারণে ভারতের বিপক্ষে ৯-০ গোলে হারার পর সবার আশঙ্কা ছিল কোরিয়ার বিপক্ষেও বড় ব্যবধানে পরাজয় হবে বাংলাদেশের। কিন্তু লাল-সবুজ জার্সিধারীরা দেখিয়ে দিলো বাংলাদেশ ওতটা খারাপ দল নয়। দক্ষিণ কোরিয়া জিতলেও তাদের ঘাম ঝরিয়ে ছেড়েছে আশরাফুল-জিমিরা।

শুক্রবার রাতে মওলানা ভাসানী স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ হেরেছে ৩-২ গোলে। অথচ তিন বছর আগে এশিয়ান গেমসে বাংলাদেশকে ৭-০ গোলে হারিয়েছিল এই দক্ষিণ কোরিয়া।

বিশ্ব র্যাংকিয়ে কোরিয়ার অবস্থান ১৬, বাংলাদেশের ৩৮। শক্তিশালী এই কোরয়িার বিপক্ষে লিড নিয়েছিল বাংলাদেশ। অষ্টম মিনিটে আরশাদ হোসেনের দর্শনীয় এক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সোহানুর রহমান সোহানের হিটে আরশাদ হোসেন ডাইভিং ফ্লিকে গোল করলে উল্লাশে ফেটে পড়েন দর্শকরা।

কোরিয়ানরা ম্যাচে ফিরে এক পর্যায়ে ৩-১ ব্যবধানে এগিয়েও গিয়েছিল। কিন্তু বাংলাদেশ আবার ব্যবধান কমিয়ে ম্যাচটিকে জমিয়ে দেয়। শেষ দিকে দুটি সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তার একটি কাজে লাগিয়ে হারের ব্যবধান ৩-২ করে।

১৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার জাং জংহিয়ুন গোল করে সমতা আনেন। ৪৮ মিনিটে ব্যবধান ২-১ করেন জি উ চিয়ন। ৫৪ মিনিটে পার্ক চিয়োলন গোল করলে মনে হয়েছিল ব্যবধান বড় করেই মাঠ ছাড়বে কোরিয়ানরা। তবে সেটা হতে দেননি বাংলাদেশের তরুণ ফরোায়ার্ড দ্বীন ইসলাম ইমন। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে দারুণ গোল করেন বাংলাদেশ স্পোর্টিংয়ের ইমন।

হারলেও বাংলাদেশের লড়াকু খেলা আনন্দ দিয়েছে সবাইকে। কোরিয়ার বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে ২৩ গোল খেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই কোরিয়াকে এ ম্যাচে জিততে হয়েছে ঘাম ঝরিয়ে। ভারতের বিপক্ষে যে ম্যাচ খেলেছিল বাংলাদেশে তার চেয়ে অনেক গুছিয়ে ও সাহস করে খেলার ফলই পেয়েছে স্বাগতিকরা।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add