for Add

নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত হেরাথ, মুমিনুলসহ আইসোলেশনে ৯জন

নিউজিল্যান্ড গিয়ে প্রথম কয়েকদিন ভালো থাকলেও এবার একটি খারাপ খবর পেল বাংলাদেশ দল। তৃতীয় দফা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশ দলের সূত্র দ্য ডেইলি স্টারকে এই খবর নিশ্চিত করেছে। করোনা আক্রান্ত হওয়ায় হেরাথকে সম্পূর্ণ আলাদা করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ দল যে ফ্লাইট ক্রাইস্টচার্চে পৌঁছেছে সেই ফ্লাইটের এক যাত্রী কোভিড পজিটিভ ছিলেন। তাই ওই যাত্রীর সংস্পর্শে আসা বাংলাদেশ দলের ৯ জন সদস্যের আইসোলেশনের সময়সীমাও বেড়ে যাচ্ছে।

গত শুক্রবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টিনে প্রবেশ করেছিল বাংলাদেশ দল। এরপর দুই দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ আসার পর মঙ্গলবার থেকে জিম করার সুযোগ পেয়েছিলেন ক্রিকেটাররা।

কিন্তু তৃতীয় দফা কোভিড-১৯ পরীক্ষা করতে গিয়েই পাওয়া যায় খারাপ খবর। করোনা ধরে পড়ে হেরাথের। জানা যায়, হালকা জ্বরে ভুগছিলেন হেরাথ।

দলের একজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় বাংলাদেশ দলের কোয়ারেন্টিনের ব্যাপারে নিউজিল্যান্ড সরকার কি সিদ্ধান্ত নেয় এখন তা জানার অপেক্ষায় মুমিনুল হকরা।

জানা গেছে, কোভিড আক্রান্ত যাত্রীর কাছাকাছি থাকায় অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহম্যদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের তিন সদস্য জিম ব্যবহারের সুযোগ আপাতত পাচ্ছেন না। তাদেরকে থাকতে হচ্ছে রুম কোয়ারেন্টিনেই।

নিউজিল্যান্ডের নতুন স্বাস্থ্যবিধি অনুযায়ী ৭ দিনের কোয়ারেন্টিনের পর সম্পূর্ণ মুক্ত চলাচলের সুযোগ পাওয়ার কথা ক্রিকেটারদের। তবে দলের ভেতর করোনা আক্রান্ত থাকায় এই সিদ্ধান্তে কোন বদল আসবে কিনা তা এখন দেখার বিষয়।

১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মাঙ্গানুইতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add