for Add

জিম্বাবুয়ে থেকে ফেরা আরেক নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত

বিশ্বকাপ বাছাই পর্ব খেলে জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ নারী দলের আরেক ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এ নিয়ে আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা বেড়ে হলো তিন।

মঙ্গলবার বাংলাদেশ নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগের দুই ক্রিকেটার করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তবে এবার পজিটিভ হওয়া ক্রিকেটার আক্রান্ত হয়েছেন ডেলটা ধরনে।

তৌহিদ বলেছেন, ‘আগের দুজন করোনায় আক্রান্ত হওয়ার দুই বা তিনদিন পর আরেকজনের করোনা ধরা পড়ে। তবে সে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়নি।’

আফ্রিকা মহাদেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করায় নারী বিশ্বকাপের বাছাই পর্ব বন্ধ করে দেওয়া হয় মাঝপথে। তবে সংক্রমণের হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশ দল।

বিশ্বকাপ বাছাইপর্ব খেলে গত ১ ডিসেম্বর দেশে ফেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর রাজধানীর সোনারগাঁও হোটেলে পাঁচ দিনের কোয়ারেন্টিনে রাখা হয় তাদের। ফেরার পথে দলের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের বেশ কয়েকবার পরীক্ষা করা হয়। দেশে ফেরার পরও মোট তিন দফা পরীক্ষা করা হয় তাদের।

গত ৬ ডিসেম্বর দুপুরে পাওয়া করোনাভাইরাস পরীক্ষার রিপোর্টে দুই ক্রিকেটারের ফল পজিটিভ আসে। এরপর কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ানো হয় তাদের।

তৌহিদ যোগ করেছেন, ‘আক্রান্ত তিনজনকে সরকারি ব্যবস্থাপনায় মুগদা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে সেটা স্বাস্থ্যগত কারণে নয়। কারণ তারা যে হোটেলে আইসোলেশনে ছিল, সেখানে বিজয় দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতিসহ রাষ্ট্রীয় অতিথিরা উঠবেন। বাকি যেসব ক্রিকেটারের ফল নেগেটিভ এসেছে, তাদেরকে নেওয়া হয়েছে বিসিবি একাডেমিতে।’

আগে থেকে নেগেটিভ থাকা ক্রিকেটারদের আগামীকাল সকালে আবার করোনা পরীক্ষা করা হবে। সবার ফল পজিটিভ এলে শেষ হবে তাদের কোয়ারেন্টিনের মেয়াদ। আর পজিটিভ হওয়া তিন ক্রিকেটারের কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়িয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে আগেই।

উল্লেখ্য, বাছাই পর্ব বাতিল হলেও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আসরে দারুণ শুরু করেছিল তারা। এরপর যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিলেও থাইল্যান্ডের কাছে হেরে যান রুমানা আহমেদ-জাহানারা আলমরা।

Tags: , , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add