for Add

বেনজেমার গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের কাছে হার অ্যাটলেটিকোর

লিগ শিরোপার দৌড়ে তরতরিয়ে এগিয়ে চলা রিয়াল মাদ্রিদের গাড়িতে ব্রেক লাগানোর বড় সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে; কিন্তু ২৭৯তম মাদ্রিদ ডার্বিতে দিয়োগো সিমিওনের দলকে আবারও খালি হাতেই সান্তিয়াগো বার্নাব্যু থেকে ফিরতে হলা। রিয়ালের হয়ে চেনা পরিচিত নায়করাই জ্বলে উঠলেন অ্যাটলেটির বিরুদ্ধে প্রথম ডার্বিতে।

করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিও গোল করলেন, লুকা মদরিচ মাঝমাঠ থেকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করলেন, এই চিত্র মাদ্রিদ সমর্থকদের অতিপরিচিত। তবে গোল না পেলেও প্রথমবার ম্যাচে এক নয়, জোড়া অ্যাসিস্ট আসল ভিনিসিয়ুস জুনিয়ারের পা থেকে।

দুই অর্ধের শুরুর দিকে দুই গোল লস ব্লাঙ্কোজদেরকে ডিসেম্বরেই কার্যত লা লিগা খেতাবে এক হাত রাখতে সাহায্য করল। রিয়ালের বিরুদ্ধে ফের একবার যথেষ্ট লড়াই করে ভাল খেলেও ২-০ ফলাফলে খালি হাতেই স্পেনের রাজধানীর অপর প্রান্তের ছোট্ট সফর করতে বাধ্য হল অ্যাটলেটি। এই নিয়ে নাগারে ১১ নম্বর ডার্বি জিততে ব্যর্থ হল সিমিওনের দল।

বেনজেমা ম্যাচের ১৬ মিনিটে দুর্দান্ত ভলিতে অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ও’ব্ল্যাককে সম্পূর্ণভাবে পরাস্ত করে রিয়ালকে এগিয়ে দেন। বক্সের ধারেকাছে সাতজন অ্যাটলেটিকো ডিফেন্ডারের বিরুদ্ধে একা থাকলেও নিজের অসামান্য স্পেস রিডিং দক্ষতা কাজে লাগিয়ে সকলে মাত দেন ফরাসি ফরোয়ার্ড।

এটি এই মৌসুমে তার ১৩তম লিগ গোল। সদ্য চোট সারিয়ে এই ম্যাচের জন্য তড়িঘড়ি বেনজেমাকে ফেরানো হয়। কিন্তু কার্লো আনচেলত্তি দলের তারকা ফরোয়ার্ডকে নিয়ে আর বেশি ঝুঁকি নিতে রাজি না থাকায় প্রথমার্ধের পরেই তাকে তুলে নেন।

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার উদ্দেশ্যে অ্যাটলেটিকো কোচ, থমাস লেমার এবং জাও ফেলিক্সকে নামান। নামার পাঁচ মিনিটের মধ্যেই দুইজনে মিলে অ্যাটলেটিকোর হয়ে ভাল সুযোগ তৈরি করলেও তা রিয়াল গোলরক্ষক থিবো কোর্তুয়া সেভ করে দেন। দুরন্ত ফেলিক্সে ভর করে অ্যাটলেটিকোর লাগাতার আক্রমণে ঝাঁঝরা রিয়াল মাদ্রিদ মাত্র এক মুহূর্তের হালকা সুযোগকে কাজে লাগিয়েই ম্যাচ শেষ করে দেয়।

সমতায় ফেরার লক্ষ্যে মরিয়া অ্যাটলেটিকো দলের বিরুদ্ধে প্রতিআক্রমণে লুকা জভিচের লম্বা পাস ভিনিসিয়ুস রিসিভ করে অ্যাসেনসিওয়ের উদ্দেশ্যে বাড়ান যার থেকেই ৫৭ মিনিটে দ্বিতীয় গোলটি আসে।

ম্যচের বাকি ৩০ মিনিটে আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে অ্যাটলেটিকো। লেমারের জোড়া শট সেভ করে কোর্তুয়া, লুইস সুয়ারেজ গোলের সামনে ভাল সুযোগ পেয়েও বলের কাছে পৌঁছাতে ব্যর্থ হন। এমনকী ম্যাচের শেষ মিনিটে ফেলিক্সে জোরাল শট অবধি কোর্তুয়া সেভ করে অ্যাটলেটিকোকে সান্ত্বনার এক গোলও করতে দেননি।

এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে আট পয়েন্ট ও চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকোর থেকে ১৩ পয়েন্ট এগিয়ে ৪২ পয়েন্টে রয়েছে রিয়াল। ১৭ ম্যাচ খেলা লস ব্লাঙ্কোসের থেকে অবশ্য সেভিয়া, অ্যাটলেটিকো একটি ম্যাচ কম খেলেছে।

Tags: , ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add